Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

তিস্তায় ভেসে এল তিনটি দেহ, নজরে আসতেই শোরগোল গজলডোবার মিলনপল্লিতে

তিস্তায় ভেসে এল তিনটি দেহ, নজরে আসতেই শোরগোল গজলডোবার মিলনপল্লিতে

শেষ আপডেট: 4 October 2023 14:14

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। উদ্বেগজনক পরিস্থিতি সমতলের তিস্তা সন্নিহিত এলাকায়। তারই মধ্যে গজলডোবা সংলগ্ন মিলনপল্লি এলাকায় ভেসে আসা তিনটি মৃতদেহ আতঙ্ক বাড়াল নদী পাড়ে। 

সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে বুধবার কাকভোর থেকেই জল বাড়ছে তিস্তায়। পাহাড় থেকে ফুঁসতে ফুঁসতে নামছে নদী। ইতিমধ্যেই সিকিমের সঙ্গে সারা দেশের মূল সংযোগরক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক ভাসিয়ে নিয়ে গেছে তিস্তা। পাহাড়ে ভেসে গেছে বেশকিছু ঘরবাড়ি। বুধবার সকাল ১০ টা থেকে লাল সতর্কতা জারি হয়েছে তিস্তানদীর অসংরক্ষিত এলাকায়। সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

গজলডোবা সংলগ্ন এই মিলনপল্লি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাধীন। বুধবার সকালে তিনটি দেহ নজরে আসার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ তিনটি ময়নাতদন্তে পাঠায়। মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় শোরগোল পড়েছে গজলডোবায়।

এদিন টাকিমারিতে জলে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে জলের তোড়ে ভেসে যান সাধন দত্ত ও শিমুল দত্ত নামে স্থানীয়  দুই বাসিন্দা। পরে অবশ্য তাঁদের উদ্ধার করা হয়েছে বলে অসমর্থিত সুত্রের খবর। ভোর থেকেই তিস্তা সংলগ্ন এলাকায় উদ্ধার কাজ শুরু করে প্রশাসন। নদীর ধার থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জল আরও বাড়তে পারে বলে সেচ দফতরের আশঙ্কা। এরইমধ্যে তিস্তানদীতে ভেসে আসা তিনটি মৃতদেহ উদ্বেগ বাড়াল প্রশাসনের। মৃতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।


```