Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

টেট হচ্ছে সুষ্ঠুভাবেই, বিরোধীদের চেষ্টা সফল হয়নি: ব্রাত্য বসু

দ্য ওয়াল ব্যুরো: ৫ বছর পর আজ রাজ্যে প্রাথমিকে টেট পরীক্ষা (TET Exam 2022) হচ্ছে। যা নিয়ে গোটা রাজ্য সরগরম। টেট নিয়ে অতীতে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই আবহে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা পর্ষদ ও সরকারের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। টেট প্রা

টেট হচ্ছে সুষ্ঠুভাবেই, বিরোধীদের চেষ্টা সফল হয়নি: ব্রাত্য বসু

শেষ আপডেট: 11 December 2022 09:34

দ্য ওয়াল ব্যুরো: ৫ বছর পর আজ রাজ্যে প্রাথমিকে টেট পরীক্ষা (TET Exam 2022) হচ্ছে। যা নিয়ে গোটা রাজ্য সরগরম। টেট নিয়ে অতীতে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই আবহে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা পর্ষদ ও সরকারের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। টেট প্রার্থীদের পাশাপাশি সরকারেরও আজ পরীক্ষা ছিল। এখনও পর্যন্ত পরীক্ষা সুন্দরভাবে চলছে, কেউ কেউ পরীক্ষায় সমস্যা সৃষ্টির চেষ্টা করেছিল তবে তা সফল হয়নি, এমনই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

রবিবার সকাল ১২টা থেকে শুরু হয়েছে টেট। সেই পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় ছিল নবান্ন। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সেই নিয়ে এদিন ব্রাত্য বসু বলেন, "পরীক্ষা নির্বিঘ্নে চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের আমাদের সমস্ত আধিকারিকরা ও পর্ষদ বিষয়টি তদারক করছে।"

তবে সকাল থেকে কিছু ছোটখাটো অভিযোগ এসেছে যা তৎক্ষনাৎ সমাধান করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। এরপরই তিনি বলেন, 'বিরোধীদের একাংশ এই পরীক্ষা বানচাল করার চেষ্টা করেছে। পরীক্ষা যাতে না হয় তার চেষ্টা চালিয়েছে। কিন্তু সফল হয়নি।"

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই টেটের একটি প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ঘুরছিল। এই নিয়ে ব্রাত্য বসু বলেন, "কেউ কেউ বিশেষ উদ্দেশ্য নিয়ে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে আসল প্রশ্নপত্রের সঙ্গে সেই প্রশ্নপত্রের কোনও মিল নেই।"

"আদালত যেমন যেমনভাবে নির্দেশ দিচ্ছে, আমরা তেমন তেমনভাবেই নিয়োগ করছি। আমি আশা করব সুষ্ঠুভাবে যেমন পরীক্ষা নেওয়া হচ্ছে, তেমনই নিয়োগও হবে।" অতীতে টেট পরীক্ষায় ওএমআর শিট কারচুপির অভিযোগ উঠেছিল। সেই বিতর্ক যাতে এই টেট পরীক্ষার সঙ্গে যুক্ত না হয়, তাই দুটি ওএমআর শিটের ব্যবস্থা করা হয়েছে। একটি পর্ষদ নেবে, অন্যটি পরীক্ষার্থী নিয়ে যাবেন। এই ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকবে বলে মত ব্রাত্য বসুর।

টেট নিয়ে ‘কড়া’ পর্ষদ! পরিস্থিতি খতিয়ে দেখতে পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন গৌতম পাল


```