Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বিধ্বংসী সুপার সাইক্লোন থেকে শক্তি কমে নিম্নচাপ, কলকাতা থেকে অনেকটাই দূরে উমফান, ভারী বৃষ্টি চলবে রাজ্য জুড়ে

দ্য ওয়াল ব্যুরো: দুই বাংলায় বিধ্বংসী তাণ্ডব চালিয়ে, যাওয়ার আগে শহর কলকাতাকে দুরমুশ করে দিয়ে, একাধিক প্রাণ কেড়ে নিয়ে অবশেষে বিদায় নিল সুপার সাইক্লোন উমফান। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে চলে গিয়েছে সাইক

বিধ্বংসী সুপার সাইক্লোন থেকে শক্তি কমে নিম্নচাপ, কলকাতা থেকে অনেকটাই দূরে উমফান, ভারী বৃষ্টি চলবে রাজ্য জুড়ে

শেষ আপডেট: 21 May 2020 09:30

দ্য ওয়াল ব্যুরো: দুই বাংলায় বিধ্বংসী তাণ্ডব চালিয়ে, যাওয়ার আগে শহর কলকাতাকে দুরমুশ করে দিয়ে, একাধিক প্রাণ কেড়ে নিয়ে অবশেষে বিদায় নিল সুপার সাইক্লোন উমফান। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে চলে গিয়েছে সাইক্লোন। তবে এটি আর এখন সাইক্লোন নেই, ঝড়ে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিম্নচাপের চেহারা নিচ্ছে এটি। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার রাতে যখন শহর কলকাতার ওপর দিয়ে বয়েছে উমফান, তখন এর সর্বোচ্চ গতি পেরিয়েছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটারেরও বেশি। ফলত ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে শহরের নানা প্রান্ত। এর আগে আয়লা, ফণী, বুলবুলের মতো একাধিক মারণঝড় এ রাজ্যকে ছারখার করলেও, কলকাতা শহর কখনও সরাসরি বিপর্যয়ের মুখে পড়েনি। এবার সেটাই হল। তিনটি জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জনজীবন একেবারেই তছনছ হয়ে গিয়েছে কালকের ঝড়ে। তবে বিপদ যে শেষ হয়েছে, তা মোটেও নয়। কারণ কালই ঝড়ের তোড়ে ভেঙে গেছে একাধিক বাঁধ। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। আজ তার উপর আরও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। কলকাতাও বাদ থাকবে না। পাশাপাশি বইতে পারে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সুপার সাইক্লোনের সরাসরি প্রভাব উত্তরবঙ্গে না পড়লেও, আজ মালদহ , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুরে প্রচুর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব পেতে তিন-চার দিন সময় লেগে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে টাস্ক ফোর্সের বৈঠক ডেকেছেন তিনি। সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত ১০-১২ জনের মৃত্যুর খবর এসেছে। তবে সঠিক সংখ্যা কত তা পরে জানানো হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “সব সর্বনাশ হয়ে গিয়েছে। দুই চব্বিশ পরগনা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে সব নদীবাঁধ। কত ক্ষয়ক্ষতি হয়েছে আন্দাজ করা যাচ্ছে না।” পশ্চিমবঙ্গের পাশপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলীয় জেলা-উপজেলাতেও তাণ্ডব চালিয়েছে উমফান। মৃতের সংখ্যা ৭ ছাড়িয়েছে পড়শি দেশে। সে দেশেও খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত চলছে বৃহস্পতিবার দিনভর।

```