Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

উমফানের ত্রাণের টাকা আত্মসাৎ করার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, ক্ষোভে উত্তাল পূর্ব মেদিনীপুর

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : উমফানের ক্ষতিপুরণ বিলি নিয়ে দুর্নীতি ঘিরে তেতে উঠল রামনগর থানা এলাকার বসন্তপুর। পঞ্চায়েত প্রধান মমতা পাহাড়ির বাড়ি ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। গরীব মানুষের ভাঙা ঘরের ছবি দেখিয়ে নিজের স্বামীর নামে উমফানের ক

উমফানের ত্রাণের টাকা আত্মসাৎ করার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, ক্ষোভে উত্তাল পূর্ব মেদিনীপুর

শেষ আপডেট: 6 July 2020 09:09

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : উমফানের ক্ষতিপুরণ বিলি নিয়ে দুর্নীতি ঘিরে তেতে উঠল রামনগর থানা এলাকার বসন্তপুর। পঞ্চায়েত প্রধান মমতা পাহাড়ির বাড়ি ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। গরীব মানুষের ভাঙা ঘরের ছবি দেখিয়ে নিজের স্বামীর নামে উমফানের ক্ষতিপুরণের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রধানের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই সোমবার তাঁর বাড়ির সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। বসন্তপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিত্যানন্দ দেব ও বসুন্ধরা সামন্ত। হতদরিদ্র এই দুইজনেরই বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় বিধ্বংসী ঘূর্ণিঝড় উমফানে। বাড়ি মেরামতের জন্য সরকারি সাহায্য কবে আসবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা। কিন্তু জানতেই পারেননি সরকারি সাহায্যের টাকা তাঁদের অ্যাকাউন্টে না এসে ঢুকে গেছে পঞ্চায়েত প্রধান মমতা পাহাড়ির স্বামী ননীগোপাল পাহাড়ির অ্যাকাউন্টে। নিত্যানন্দ ও বসুন্ধরা জানান, ভাঙা ঘর সারানোর আবেদ‌ন নিয়ে প্রধানের কাছে গিয়েছিলেন তাঁরা। তাঁদের ভাঙা ঘরের ছবিও জমা করে এসেছিলেন। কিন্তু সেই ঘরের ছবি দেখিয়ে তোলা টাকা নিজেরা আত্মসাৎ করেন ওই নেতারা। ফলে তাঁদের অ্যাকাউন্টে আর টাকা ঢোকেনি। শুধু তাই নয়, অন্যের ক্ষতিগ্রস্ত পানের বরজ দেখিয়েও লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান, তাঁর স্বামী ও বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যাঁদের পাকাবাড়ি রয়েছে, তাঁদেরও টাকা পাইয়ে দিয়ে কাটমানি নেওয়ারও অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগেই আজ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গ্রাম। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় রামনগর থানার বিশাল পুলিশবাহিনী। প্রধানের বাড়ি ঘেরাও করে তাঁদের গৃহবন্দি করে উত্তেজিত জনতা। দাবি করতে হবে। টাকা ফেরত দিতে হবে এখনই। একই দাবিতে পঞ্চায়েত অফিসেও চলে বিক্ষোভ। প্রধান মমতা পাহাড়ি ও তাঁর স্বামী এলাকার তৃণমূল নেতা ননীগোপাল পাহাড়ির পাল্টা দাবি তাঁরা এখনও তাঁদের অ্যাকাউন্ট চেক করেননি। যদি ভুল করে টাকা ঢুকে থাকে তাহলে টাকা ফেরত দিয়ে দেবেন তাঁরা। তাঁরা বলেন, ‘‘এই বিক্ষোভের পেছনে বিজেপির মদত রয়েছে। তাঁরাই মানুষকে উস্কানি দিচ্ছে । ভুল বোঝাচ্ছে।’’ বিজেপির জেলা সহসভাপতি মৌমিতা বেরা বলেন, ‘‘বিজেপির ভুল বোঝানোর কিছু নেই। মানুষ যে প্রতারিত হচ্ছেন সেটা তাঁরাই বুঝতে পারছেন। তারপরেই প্রতিবাদে সামিল হচ্ছেন। তৃণমূলের নেতারা গরীব মানুষের টাকা নিজেদের পকেটে ভরছেন। গোটা রাজ্যেই একই ছবি।’’ তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী বলেন, ‘‘আমাদের দল কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। দুর্নীতির অভিযোগ ওঠায় বহু নেতাকে শোকজ করা হয়েছে। এক্ষেত্রেও অভিযোগ এঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে দল কঠোর ব্যবস্থা নেবে।’’

```