Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বাড়িই নেই, অথচ নাম উঠল উমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায়, উত্তাল ক্ষীরপাই

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এবার বাড়ি না থাকলেও বাড়ির জন্য ক্ষতিপূরণ পেলেন এক মহিলা। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুর এলাকায়। অভিযোগ ক্ষীরপাই পুরসভার বর্তমান প্রশাসক দুর্গাশঙ্কর পান নিজের প্রভাব খাটিয়ে বাড়ির এক পরিচারিকার নামে আমফা

বাড়িই নেই, অথচ নাম উঠল উমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায়, উত্তাল ক্ষীরপাই

শেষ আপডেট: 9 July 2020 09:09

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এবার বাড়ি না থাকলেও বাড়ির জন্য ক্ষতিপূরণ পেলেন এক মহিলা। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পুর এলাকায়। অভিযোগ ক্ষীরপাই পুরসভার বর্তমান প্রশাসক দুর্গাশঙ্কর পান নিজের প্রভাব খাটিয়ে বাড়ির এক পরিচারিকার নামে আমফানের ক্ষতিপূরণ পাইয়ে দিয়েছেন। অভিযোগ দুর্গারানি ভুঁইয়া নামে ওই মহিলা দুর্গাশঙ্কর পানের বাড়িতে ৪০ বছর ধরে কাজ করছেন। ক্ষীরপাই পুরএলাকায় তার নিজস্ব কোনও বাড়ি নেই। তবুও তিনি টাকা পেয়েছেন। কারণ তিনি দুর্গাশঙ্কর পানের পুরোনো ভাঙা বাড়িতেই থাকেন। কীভাবে ক্ষতিপূরণের তালিকায় দুর্গারানি ভুঁইয়ার নাম আসল, তা নিয়ে উত্তাল হয়ে উঠেছে ক্ষীরপাই। বুধবার দুপুরে ক্ষীরপাই পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। উমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁরা। রাজ্যে একাধিক পঞ্চায়েত ও পুরসভা এলাকায় বহু পাকা বাড়ির মালিক, ঘূর্ণিঝড়ে যাঁদের বাড়ির কোনও ক্ষতিই হয়নি, তাঁদের নামও ক্ষতিগ্রস্তদের তালিকায় ঠাঁই পেয়েছে বলে অভিযোগ। সিপিএম -বিজেপির অভিযোগ এক্ষেত্রেও ক্ষীরপাই পুরসভার বর্তমান প্রশাসক দুর্গাশঙ্করবাবু নিজের প্রভাব খাটিয়ে তাঁর বাড়ির পরিচারিকার নাম উমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় তুলে দিয়েছেন। বিজেপির ঘাটালের সাংগঠনিক সাধারণ সম্পাদক সুশান্ত মণ্ডল বলেন, ‘‘গোটা রাজ্যে এই দুর্নীতি করেছে শাসকদল। সাধারণ মানুষ যাঁদের যথার্থ ক্ষতি হয়েছে, তাঁরা ক্ষতিপূরণ পাননি। তৃণমূলের নেতা কর্মী ও তাঁদের অনুগামীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এখানেও পুরপ্রশাসক তাঁর বাড়ির পরিচারিকার নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় তুলে দিয়েছেন, যাঁক কোনও বাড়িই নেই। থাকেন পুর প্রশাসকের বাড়িতেই।’’ স্থানীয় সিপিএম নেতা বরেন্দ্রনাথ বসু বলেন, ‘‘ আমরা প্রথম থেকে বলছিলাম উমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি নিয়ে দুর্নীতি চলছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না। যতদিন যাচ্ছে ততই বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে। এই দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে হয়ে লড়তেই হবে।’’ ক্ষীরপাই পুরসভার প্রশাসক দুর্গাশঙ্করবাবু বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁরই একটি ভাঙা বাড়িতে থাকেন দুর্গারানি। সেই বাড়ির ক্ষতি হয়েছে। তাই বাড়ি মেরামতির জন্যই দুর্গারানির নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় তোলা হয়েছিল। দুর্গারানি নিজেও স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন ক্ষীরপাই পুরসভার প্রশাসকের বাড়িতে কাজ করেন। ক্ষীরপাইয়ে তাঁর নিজস্ব কোনও বাড়ি না থাকায় দুর্গাশঙ্করবাবুর একটি ভাঙা বাড়িতে থাকেন। পুর প্রশাসকের এই বক্তব্য জানার পরেই বিরোধীদের ক্ষোভের আঁচ তীব্র হয়েছে আরও।

```