নকিবুদ্দিন গাজি, দক্ষিণ ২৪ পরগনা: উমফানের জেরে সেদিন ভেঙে পড়েছিল ১৯ হাজার বাড়ি। সাড়ে তিনশো হেক্টর জমির ফসল নষ্ট হয়েছিল নোনা জল ঢুকে। উপড়ে গেছিল ১০ হাজারের বেশি গাছ। এ পরিসংখ্যান শুধুই ডায়মন্ডহারবার ১ নম্বর ব্লকের। যা গোটা জেলার খণ্ডচিত্র। একমাস হয়ে গেছে, বয়ে গেছে উমফান। এখনও ছাদ নেই অধিকাংশ মানুষের। কবে হবে জানেনও না। ক্ষতিপূরণের টাকা না পেয়ে ধারদেনা করে ভাঙা ঘর সারাচ্ছেন কেউ। কেউ না পেরে সরকারি সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন।
https://www.youtube.com/watch?v=vKDpAy2QPI0