Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

লকডাউনেও ভিড় উপচে পড়ছে জেলার হাট-বাজারে, সামাজিক দূরত্ব শিকেয়

দ্য ওয়াল ব্যুরো: যতই ভয়াবহ হোক করোনাভাইরাস, হাট বাজারে তা মালুম পাওয়ার উপায় কই? তা সে হোক না ময়নাগুড়ির রাজার হাট বা জামালপুরের সালিমডাঙা বাজার, সামাজিক দূরত্ব কিন্তু মোটের উপর শিকেয়। সোমবার ছিল হাটবার। তাই কয়েক হাজার মানুষের ভিড় জমেছিল ময়ন

লকডাউনেও ভিড় উপচে পড়ছে জেলার হাট-বাজারে, সামাজিক দূরত্ব শিকেয়

শেষ আপডেট: 7 April 2020 07:39

দ্য ওয়াল ব্যুরো: যতই ভয়াবহ হোক করোনাভাইরাস, হাট বাজারে তা মালুম পাওয়ার উপায় কই? তা সে হোক না ময়নাগুড়ির রাজার হাট বা জামালপুরের সালিমডাঙা বাজার, সামাজিক দূরত্ব কিন্তু মোটের উপর শিকেয়। সোমবার ছিল হাটবার। তাই কয়েক হাজার মানুষের ভিড় জমেছিল ময়নাগুড়ির রাজার হাটে। লকডাউন উপেক্ষা করেই আশেপাশের কৃষক ও সাধারণ মানুষ ভিড় জমান। সকাল থেকে বেলা পর্যন্ত মানুষের ভিড়ে থিকথিক করেছে হাট। মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি কাউকেই। আর সামাজিক দূরত্ব রক্ষা তো প্রশ্নাতীত। ময়নাগুড়ির বিডিও ফিন্টোশ শেরপা বলেন, ‘‘আমরা লাগাতার সচেতনতা প্রচার চালাচ্ছি৷ এলাকার ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলেছি। তাঁদের সামাজিক দুরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যাবহার নিয়ে বারবার অনুরোধ করেছি। কিন্তু কেউই কোনও কথা শুনছে না। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।’’ সরকারি বেসরকারি নানা স্তরে প্রচারেও কাজ হয়নি পূর্ব বর্ধমানের জামালপুরেও। এলাকার সালিমডাঙা বাজারেও সোমবার উপচে পড়ে ভিড়। জামালপুর এলাকার বহু পুরনো বাজার এই সালিমডাঙা। মূলত আনাজ কেনাবেচা হয় এখানে। হুগলির কিছু এলাকা আর দক্ষিণ দামোদরের কিছু এলাকা থেকে আনাজ আসে এই এলাকায়। কেনাবেচা হয়। সপ্তাহের প্রথমদিন থিকথিকে ভিড় হয় সালিমডাঙা বাজারে। লকডাউন চললেও তাতে কোনও ব্যতিক্রম হয়নি। শয়ে শয়ে বিক্রেতা আর ক্রেতা গায়ে গা লাগিয়ে কেনাবেচা করেছেন এদিনও। সচেতনতার কোনও বালাই নজরে আসেনি। এত প্রচারের কোনও প্রভাবও দেখা যায়নি। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য বারবার অনুরোধ করছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু বেপরোয়া ভাব কিছুতেই কাটছে না। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, ‘‘সরকারি ভাবে ধারাবাহিক প্রচার চলছে। অনেকেই শুনছেন। কেউ কেউ আবার শুনছেনও না। এতে ক্ষতি কিন্তু সবারই। কিন্তু হুঁশ ফিরছে কই?’’ একই ছবি বাঁকুড়াতেও। ভিড় এড়াতে কোতুলপুরের সবজি বাজার স্থানীয় হাইস্কুল মাঠে স্থানান্তরিত করা হয়েছিল। প্রথম কয়েক দিন সব ঠিকঠাক চললেও বর্তমানে সে সব মানা হচ্ছে না বলে অভিযোগ। বেপরোয়া মানুষ একসঙ্গে গাদাগাদি করে  বাজার করছেন নির্ভয়ে। স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত পাত্র ও বিশ্বজিৎ দে বলেন, ‘‘প্রতিপদে বিপদের ভয়। তবু কেউ মানছেন না কিছু। এই অবস্থায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টির দিকে নজর দেওয়া দরকার।’’ এলাকার মানুষের অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মানসী ঘোষও। তিনি বলেন, প্রথম দিকে সব ঠিকঠাক ছিল। এখন অনেকেই সামাজিক দূরত্ব রাখার কথা মাথাতেই রাখছেন না। আমাদের প্রচার আমরা চালিয়ে যাচ্ছি।’’

```