Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

অফিস যাত্রীদের জন্য এবার চন্দননগর-কলকাতা হাইস্পিড লঞ্চ, ভাড়া ৩২০ টাকা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ট্রেনের যাত্রী যাঁদের কলকাতা যেতে হয় অফিস করতে তাঁদের জন্য চন্দননগর থেকে চালু করা  হচ্ছে দ্রুতগামী লঞ্চ পরিষেবা। এই হাইস্পিড লঞ্চে দেড়ঘণ্টায় চন্দননগর থেকে কলকাতায় পৌঁছনো যাবে। প্রতিদিন চলবে এই  দেড়শো আসনের শীতাতপ নিয়

অফিস যাত্রীদের জন্য এবার চন্দননগর-কলকাতা হাইস্পিড লঞ্চ, ভাড়া ৩২০ টাকা

শেষ আপডেট: 27 June 2020 12:06

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ট্রেনের যাত্রী যাঁদের কলকাতা যেতে হয় অফিস করতে তাঁদের জন্য চন্দননগর থেকে চালু করা  হচ্ছে দ্রুতগামী লঞ্চ পরিষেবা। এই হাইস্পিড লঞ্চে দেড়ঘণ্টায় চন্দননগর থেকে কলকাতায় পৌঁছনো যাবে। প্রতিদিন চলবে এই  দেড়শো আসনের শীতাতপ নিয়ন্ত্রিত স্পিড লঞ্চ। চালু হয়ে গেছে সরকারি-বেসরকারি অফিস। কিন্তু ট্রেন চালু হয়নি এখনও। ভাড়া বিতর্কে পথে নামেনি বেসরকারি বাসও। তাই অফিসে পৌঁছতে ভরসা শুধুই সরকারি বাস। অফিস যাত্রীদের সুবিধার কথা ভেবে চন্দননগর থেকে কলকাতার ফেয়ারলি পর্যন্ত ফেরি সার্ভিস চালু হয়েছে আগেই। ফেরি সার্ভিস চালু হয়েছে শ্রীরামপুর থেকে ফেয়ারলি পর্যন্তও। কিন্তু তাতে সময় বেশি লাগছে বলে অভিযোগ। তাই এবার চালু হচ্ছে হাইস্পিড লঞ্চ। ভাড়া অবশ্য একেক পিঠে ৩২০ টাকা। চন্দননগর পুর নিগমের কমিশনার স্বপন কুন্ডু জানান,পয়লা জুলাই থেকে চালু হবে এই পরিষেবা। দেড়শো আসনের শীতাতপ নিয়ন্ত্রিত এই স্পিড লঞ্চে যাত্রীদের স্বাচ্ছন্দ‍্য পুরোপুরি বজায় থাকবে। তিনি বলেন, ‘‘অফিস যাত্রীদের কথা চিন্তা করে এর আগে হুগলির শেওড়াফুলি, শ্রীরামপুর, উত্তরপাড়া থেকে লঞ্চ পরিষেবা চালু হয়েছে। তাতে ভাড়া কম হলেও সময় লাগছে বেশি। তাই এই হাইস্পিড লঞ্চ চালু করা হল। এতে সময় লাগবে কম। দেড় ঘণ্টায় কলকাতা পৌঁছনো যাবে। চন্দননগর সহ হুগলি জেলার সমস্ত মানুষের সুবিধা হবে।’’ পুর কমিশনার জানান, www.ospreyindia.com থেকে অনলাইনে টিকিট বুক করা যাবে। চন্দননগর ছেড়ে শেওড়াফুলি শ্রীরামপুর ঘাটেও স্টপেজ দেবে দ্রুতগামী লঞ্চ। অফিসযাত্রীদের কথা ভেবে আপাতত এই পরিষেবা চালু হলেও পরে পর্যটন ক্ষেত্রেও এই হাইস্পিড লঞ্চ কাজে লাগানো হবে। চন্দননগর থেকে ফেয়ারলি পর্যন্ত যে ফেরি সার্ভিস আগেই চালু হয়েছে সেখানে যাত্রী ভাড়া ৬০ টাকা। প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ছেড়ে ভদ্রেশ্বর তেলেনিপাড়া, চাঁপদানী, শেওড়াফুলি, বাগবাজার হয়ে এই লঞ্চ কলকাতার ফেয়ারলি পৌঁছচ্ছে সকাল সাড়ে ৯টা নাগাদ। অফিসযাত্রীদের কথা ভেবে শ্রীরামপুর থেকেও ফেয়ারলি পর্যন্ত লঞ্চ চালু হয়েছে। এই লঞ্চের ভাড়া ৪৬ টাকা। হাতেগোনা সরকারি বাসে যেখানে বাদুরঝোলা হয়ে যেতে হচ্ছে, সেখানে ভাড়া কিছুটা বেশি লাগলেও কিছুটা অন্তত স্বস্তি ও স্বাচ্ছ্যন্দে যেতে পারছেন বলে যাত্রীদের একাংশের মত। তবে অনেকেরই আবার বক্তব্য, যেহেতু সামাজিক দূরত্ব মেনে লঞ্চ চালানো হচ্ছে না, তাই ভাড়াটা আরেকটু কম করাই যেত। তাই ৩২০ চাকার টিকিট কেটে অফিস যাওয়ার জন্য কতজন লঞ্চে উঠবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।

```