Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন, বিজ্ঞপ্তি ঘিরেও ধোঁয়াশা

আকাশ ঘোষ পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। রক্ত ঝরেছে, প্রাণও গেছে। সেই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানানো হয়। তারপরই হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী দিয

বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন, বিজ্ঞপ্তি ঘিরেও ধোঁয়াশা

শেষ আপডেট: 1 July 2023 10:45

আকাশ ঘোষ

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। রক্ত ঝরেছে, প্রাণও গেছে। সেই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানানো হয়। তারপরই হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর নির্দেশ দেয়। সেই মতো স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু সেই বাহিনীর ব্যবহার করা নিয়ে ধোঁয়াশা যেন থেকেই গেল।

ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে চর্চা নতুন নয়। বিধানসভা নির্বাচনের পর এবার পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনীর ওপরই নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেও তাদের ব্যবহার কীভাবে, কোথায় করা হবে তা ঠিক করে কমিশনই।

শুক্রবার রাজ্য কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের চিঠি পাঠানো হয়েছে। সেখানে ৩১৫ কোম্পানি বাহিনীকে কোন কোন কাজে ব্যবহার করা হবে, সেই ব্যাপারে নির্দেশ দিয়েছে কমিশন।

নাকা চেকিং, এরিয়া ডমিনেশন, রাজ্য ও আন্তর্জাতিক সীমান্তে টহলদারি, রুট মার্চ ইত্যাদি কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। যে কোনওরকম রাজনৈতিক হিংসার ঘটনার মোকাবিলা করতেও ব্যবহার করা হবে বাহিনীকে। কিন্তু কোথায় কোথায় বাহিনী ব্যবহার হবে, তার নির্দেশ দেবে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন।

কমিশনের এই চিঠির খবর সামনে আসতেই ধোঁয়াশা দেখা দিয়েছে। কারণ কমিশনের নির্দেশে কোথাও বলা হয়নি যে, পোলিং বুথে বাহিনী ব্যবহার করা হবে। যদিও হাইকোর্ট তার নির্দেশে বিষয়টি উল্লেখ করেছিল। কিন্তু তারপরেও কমিশন এখনও পর্যন্ত সেব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।

হাইকোর্ট তার নির্দেশে বলেছিল, রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সেই প্রশ্নে কমিশনার রাজীব সিনহা বলেন, 'স্পর্শকাতর এলাকাতে বেশি ফোকাস করতে বলা হয়েছে।' যদিও এখনও নির্বাচনের অনেক সময় বাকি আছে, তাই কমিশন এ ব্যাপারে চুড়ান্ত কী সিদ্ধান্ত নেবে তা পরেই জানা যাবে।

বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা থাকলেও ইতিমধ্যেই কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন করানোর ব্যাপারে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যেমন জেলায় জেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়াও বুথে সিসিটিভি লাগানো ও নির্বাচনের সময় ভিডিওগ্রাফি করার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে কমিশন। সেই সঙ্গে ব্যাল্ট বক্সে কিউআর কোড লাগানো সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তারা।

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে পরই কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছিল কমিশন। কমিশনের এই চিঠির উত্তরে অমিত শাহের মন্ত্রক জানায়, তারা ৩১৫ কোম্পানি পাঠাতে পারবে। সেই মোতাবেক বাহিনীও এসে পৌছচ্ছে রাজ্যে। কিন্তু বাকি ৪৮৫ বাহিনী কবে আসবে, সেই নিয়ে এখনও জট কাটেনি। চলছে চিঠি-চাপাটি। তারমধ্যেই বাহিনী নিয়ে কমিশনের এই নির্দেশ বিতর্কের জন্ম দেবে, মত অনেকেরই। ওই বিজ্ঞপ্তি সামনে আসার পর কমিশনের পাল্টা যুক্তি, নির্বাচন এখনও সপ্তাহ খানেক বাক। সে ক্ষেত্রে বাহিনী নিয়ে যে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে জেলাগুলিতে তা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে। নির্বাচনের আগে পরিস্থিতি বুঝে বাহিনী নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সায়নীর গল্ফগ্রিনের দুটি ফ্ল্যাট ইডির নজরে, টাকার উৎস খুঁজছেন গোয়েন্দারা


```