দুই ২৪ পরগনায় ৩৫০-এর বেশি কন্টেনমেন্ট জোন, দেখে নিন পুরো তালিকা
দ্য ওয়াল ব্যুরো: হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তাই আনলকের দ্বিতীয় পর্বে প্রবেশ করেও লকডাউনকেই সংক্রমণ রোখার একমাত্র পদ্ধতি বলে মনে করছিল অনেক রাজ্য। সেই মতো সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল তারা। মঙ্গলবার একই পথে হাঁটার কথা ঘোষণা করেছে নবান্ন। রাজ্
শেষ আপডেট: 7 July 2020 14:30
দ্য ওয়াল ব্যুরো: হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তাই আনলকের দ্বিতীয় পর্বে প্রবেশ করেও লকডাউনকেই সংক্রমণ রোখার একমাত্র পদ্ধতি বলে মনে করছিল অনেক রাজ্য। সেই মতো সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল তারা। মঙ্গলবার একই পথে হাঁটার কথা ঘোষণা করেছে নবান্ন। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে কন্টেনমেন্ট জোনে আগামী ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে ফের কড়া লকডাউন হবে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৩৫০-এর বেশি। উত্তর ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোন রয়েছে ২১৯টি এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩টি। সংক্রমণ কমা বাড়ার উপর নির্ভর করবে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। সরকারের সাইটে দেওয়া শেষ প্রকাশিত তালিকা অনুযায়ী এই সংখ্যা দাঁড়িয়েছে।
তাতে দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এবং রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা সবচেয়ে বেশি। তা ছাড়াও মন্দিরবাজার, মগরাহাট, বিষ্ণুপুরের দুটি ব্লকেও কন্টেনমেন্ট জোন রয়েছে অনেক। দক্ষিণ ২৪ পরগনার তালিকা দেখলেই বোঝা যাচ্ছে পুর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চল তথা পঞ্চায়েত এলাকাতেও সংক্রমণ ছড়িয়েছে ব্যাপক ভাবে।
দেখে নিন দক্ষিণ ২৪ পরগনার কন্টেনমেন্ট জোন কোনগুলি:







কলকাতার পর যে জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ তা হল উত্তর ২৪ পরগনায়। বিধাননগর, দমদম, কামারহাটি, বরানগরের মতো শহরাঞ্চলে যেমন কন্টেইনমেন্ট জোন রয়েছে অনেক তেমনই বনগাঁ, দেগঙ্গা, গাইঘাটা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মনাখাঁর মতো গ্রামাঞ্চলেও কন্টেইনমেন্ট জোন রয়েছে। তালিকাতেই নির্দিষ্ট করে বলে দেওয়া রয়েছে কোন এলাকার কোন ওয়ার্ড বা কোন গ্রাম পঞ্চায়েতের ঠিক কোন পাড়া কন্টেইনমেন্ট জোন। শুধু মাত্র সেখানেই লকডাউন কার্যকর হবে।
দেখে নিন উত্তর ২৪ পরগনার কন্টেনমেন্ট জোন কোনগুলি:
