
শেষ আপডেট: 7 April 2023 05:28
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: শুক্রবার সকালে হাড়হিম করা কাণ্ড ঘটল কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi)। একই পরিবারের (TMC Leader Family) তিনজনকে কুপিয়ে খুন (Murdered Brutally) করল দুষ্কৃতীরা। বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাঁদের এক মেয়ের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ওই মৃত দম্পতির আর এক মেয়েও গুরুতর আহত, তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছেন শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা নীলিমা বর্মন ও তাঁর স্বামী-কন্যা। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালেই দুষ্কৃতীরা হামলা চালায় নীলিমাদেবীর বাড়িতে।
চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। এসে দেখেন, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে হামলাকারীরা। স্থানীয়রাই তাড়া করে একজনকে পাকড়াও করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারাই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত বিভূতিভূষণ রায়কেও নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই খুনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল নাকি ব্যক্তিগত কারণ, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত কারণেই নীলিমাদেবীর ওপর হামলা চালিয়েছিল বিভূতিভূষণরা। এর পিছনে প্রণয় ঘটিত কারণও থাকতে পারে। যদিও গোটা ঘটনা নিয়ে এখনই পুলিশের তরফে খোলাখুলি কিছু জানানো হয়নি। পঞ্চায়েত নির্বাচনের আগে শীতলকুচিতে এমন নারকীয় ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
কেষ্টর বীরভূমে সিপিএমে নাম লেখানোর ঢল, তৃণমূল ছেড়ে লালঝান্ডা ধরলেন ৬০০ জন