শিশুরাও আক্রান্ত হতে পারে! আশঙ্কায় তড়িঘড়ি মহিলাদের জন্য সেফহোম কলকাতায়
দ্য ওয়াল ব্যুরো: এবার শিশুরাও করোনা আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা কলকাতা পুরসভার (Kolkata Corporation)। যেকারণে শিশুদের জন্য সেফহোম চালু হচ্ছে কাল শনিবার থেকে। মায়েরা যাতে শিশুদের নিয়ে থাকতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসা পরিষেবার ব্য
শেষ আপডেট: 22 October 2021 12:08
দ্য ওয়াল ব্যুরো: এবার শিশুরাও করোনা আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা কলকাতা পুরসভার (Kolkata Corporation)। যেকারণে শিশুদের জন্য সেফহোম চালু হচ্ছে কাল শনিবার থেকে। মায়েরা যাতে শিশুদের নিয়ে থাকতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করার জন্য স্বাস্থ্যভবনে চিঠি পাঠাচ্ছে পুরসভা।
বৃহস্পতিবার পুরসভার বৈঠকে শহরের কোয়ারেন্টাইন সেন্টারগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ, শুক্রবার পুরসভার তরফে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, শহরের একটি কোয়ারেন্টাইন সেন্টার এবং দুটি সেফ হোম খুলে দেওয়া হচ্ছে। ট্যাংরা চম্পামনি মাতৃ সদন সেফ হোম, হরেকৃষ্ণ শেঠ লেন সেফ হোম এবং তোপসিয়ার কোয়ারেন্টাইন সেন্টার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ
শহরে আক্রান্তদের ৫০ শতাংশই ডবল ডোজ নেওয়া, পুজোয় ভিড়ে ঠাকুর দেখার জের?
এগুলির মধ্যে হরেকৃষ্ণ শেঠ লেনের সেফ হোমটি মা এবং শিশুদের জন্য খুলে দেওয়া হবে। পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা পর্যালোচনা করে দেখেছেন মা ও শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়তে পারে।
পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্তারাও কার্যত স্বীকার করে নিয়েছেন যে পুজোর মরশুমে যে ভাবে ভিড় বেড়েছে, তার জেরেই ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিন অতীন ঘোষ জানিয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'