দ্য ওয়াল ব্যুরো: রবিনসন স্ট্রিটের ছায়া এ বার উত্তর ২৪ পরগনায়। মৃত্যুর সাত-আট দিন পরেও দাদার দেহ আগলে রেখেছিলেন বোন।
বেশ কিছুদিন ধরেই পচা গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। তবে প্রথমটায় ঠিক বুঝতে পারেননি। কিন্তু সময় যত গড়ায় সন্দেহ বাড়তে শুরু করে পালবাড়ির উপর। খবর দেওয়া হয় পুলিশে। আর পুলিশ এসে অনুসন্ধান করতেই মিলে গেলো অঙ্ক। মৃত দাদা অমর নাথ পালের দেহ আগলে রেখেছিলেন বোন সর্বাণী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অমরবাবু। সূত্রের খবর, বছর দেড়েক আগে সর্বাণীর আরেক দাদা মারা যাওয়ার পরেও একই কাণ্ড করেছিলেন সর্বানী।