Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মকর সংক্রান্তিতে বেলা বাড়ার সঙ্গে দিঘার সমুদ্রে ভিড় বাড়ল পুণ্যার্থীদের

দ্য ওয়াল ব্যুরো: পর্যটক ও পুণ্যার্থী মিলিয়ে মকর সংক্রান্তিতে দিঘায় লক্ষাধিক মানুষের ভিড়। পৌষ সংক্রান্তির ভোর থেকে দিঘায় ঠান্ডা ভালই ছিল, কুয়াশাও ছিল। দুইয়ে মিলে দিঘায় থেকেও অনেকেই ভোরের দিকে সমুদ্রে স্নান করতে যাননি। তবে বেলা বাড়ার সঙ্গে

মকর সংক্রান্তিতে বেলা বাড়ার সঙ্গে দিঘার সমুদ্রে ভিড় বাড়ল পুণ্যার্থীদের

শেষ আপডেট: 15 January 2020 08:19

দ্য ওয়াল ব্যুরো: পর্যটক ও পুণ্যার্থী মিলিয়ে মকর সংক্রান্তিতে দিঘায় লক্ষাধিক মানুষের ভিড়। পৌষ সংক্রান্তির ভোর থেকে দিঘায় ঠান্ডা ভালই ছিল, কুয়াশাও ছিল। দুইয়ে মিলে দিঘায় থেকেও অনেকেই ভোরের দিকে সমুদ্রে স্নান করতে যাননি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বেলা গড়াতে কুয়াশা সরে সূর্য দেখা দেয়। দ্রুত ভিড় বাড়তে থাকে সমুদ্রে। বেলার দিকে উপচে পড়ে ভিড়। দিঘা লাগোয়া পরিমা ১ ও ২ নম্বর গ্রামপঞ্চায়েত এবং দিঘা শংকর পুর উন্নয়ন পর্ষদের তরফে পুণ্যার্থীদের জন্য ছোলা, বাতাসা ও জল দানের ব্যবস্থা করা হয়। জেলা পরিষদের তরফে স্বাস্থ্যশিবির খোলা হয়েছে আগেই যাতে পুণ্যার্থী বা পর্যটকদের শারীরিক সমস্যা হলে তাঁদের দ্রুত সহায়তা করা যায়। এবারে দিঘায় রেকর্ড ভিড় হয়েছে বলে মনে করছে প্রশাসন। গত বেশ কয়েকবছরে এতটা ভিড় দেখা যায়নি। শুধু এরাজ্য থেকেই নয়, ভিন রাজ্যের পর্যটকরাও এবারে দিঘায় এসেছেন। প্রশাসনের তরফে আঁটোসাঁটো নজরদারি চালানো হচ্ছে। ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি চলছে। মকর সংক্রান্তির পুণ্যস্নান জড়িয়ে রয়েছে বলে সমুদ্রে স্নানেরও হিড়িক লেগেছে। তাই সমুদ্রে স্নান করতে গিয়ে যাতে কোনও বিপদ না হয় সেজন্য সমুদ্রেও নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে হাঁটুজলের বেশি জলে নামার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রসাশন। দিঘায় এখন চলছে গঙ্গোৎসব। এই উৎসবের জন্যও যথেষ্ঠ ভিড় হচ্ছে এই শহরে। দিঘার মোহনায় মঙ্গলবার রাতে হয়েছে সমুদ্র-আরতি। শতাধিক পঞ্চপ্রদীপ জ্বালিয়ে গভীর রাতে দিঘার সমুদ্রের জলে নেমে সমুদ্রের আরতি করেন হাজার খানেক মৎস্যজীবী। তাঁদের এমন আচার দেখতে ভিড় জমিয়েছেন মকর সংক্রান্তির জন্য দিঘায় আসা কয়েক হাজার পর্যটক। মৎস্যজীবীরা প্রথমে ঘটা করে সমুদ্রের সৈকতকে পুজো করেন। তারপরে শুরু হয় সমুদ্রের আরাধনা। এজন্য একত্রিশ জন পণ্ডিত আসেন। সব মিলিয়ে সপ্তাহান্ত না হওয়া সত্ত্বেও বাঙালির উইক এন্ড ডেস্টিনেশন এখন জমজমাট।

```