Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

পারুইয়ের পর এ বার গণধর্ষণের অভিযোগ মহম্মদবাজারে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম :  সপ্তাহ ঘোরার আগেই  ফের গণধর্ষণের অভিযোগ বীরভূমে। পারুইয়ের পর এ বার মহম্মদবাজার। বুধবার সন্ধ্যায় জঙ্গল থেকে পাতা কুড়িয়ে ফেরার পথে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। গত শুক্রবার পারুইয়ে বাজার করে বাড

পারুইয়ের পর এ বার গণধর্ষণের অভিযোগ মহম্মদবাজারে

শেষ আপডেট: 12 July 2018 06:38

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম :  সপ্তাহ ঘোরার আগেই  ফের গণধর্ষণের অভিযোগ বীরভূমে। পারুইয়ের পর এ বার মহম্মদবাজার। বুধবার সন্ধ্যায় জঙ্গল থেকে পাতা কুড়িয়ে ফেরার পথে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। গত শুক্রবার পারুইয়ে বাজার করে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলেও বেশ কয়েকজন এখনও অধরা। তারই মধ্যে ফের মহম্মদবাজারে আরেকটি গণধর্ষণের ঘটনায় স্তম্ভিত জেলার মানুষ। মহম্মদবাজার থানার দুবুনি গ্রামের বাসিন্দা ওই তরুণী বুধবার পাশের চরিচার জঙ্গলে পাতা কুড়োতে গিয়েছিলেন। ফেরার পথে জঙ্গলের মধ্যে তিন যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তবে ওই তরুণীর মায়ের দাবি, ধৃতরা সবাই তাঁদের আত্মীয়। আসল অপরাধীদের আড়াল করতে তাদের গ্রেফতার করা হয়েছে। ওই যুবকদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় জনজাতির নেতারা। তাঁদের আরও দাবি, পুলিশ তদন্ত করে মূল অপরাধীদের গ্রেফতার করুক। আদিবাসী গাঁওতার নেতা সুনীল সরেন বলেন, "যতদূর শুনেছি, যাঁদের ধরা হয়েছে তাঁরা নির্দোষ। আমরা চাই পুলিশ তদন্ত করে মূল অপরাধীদের গ্রেফতার করুক। কোনও নির্দোষ যেন সাজা না পায়।" এ দিকে পুলিশ জানিয়েছে, ওই তরুণীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ধৃতদের আজ সিউড়ি আদালতে তোলা হচ্ছে।    

```