Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বরানগর স্টেট জেনারেল হাসপাতালে বিক্ষোভ, তিন রাত লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন

দ্য ওয়াল ব্যুরো: চাহিদা মত ভ্যাকসিন পাঠাচ্ছে না কেন্দ্র। টিকাকরণ শুরুর সময় থেকেই এই অভিযোগ রাজ্যের। এদিকে হাসপাতালগুলিতে পরিমিত ভ্যাকসিন না থাকায় সাধারণ মানুষের বিক্ষোভ ক্রমশ বাড়ছে। ভ্যাকসিন কেন্দ্রগুলিতে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। অনেক জায়গা

বরানগর স্টেট জেনারেল হাসপাতালে বিক্ষোভ, তিন রাত লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন

শেষ আপডেট: 25 July 2021 11:20

দ্য ওয়াল ব্যুরো: চাহিদা মত ভ্যাকসিন পাঠাচ্ছে না কেন্দ্র। টিকাকরণ শুরুর সময় থেকেই এই অভিযোগ রাজ্যের। এদিকে হাসপাতালগুলিতে পরিমিত ভ্যাকসিন না থাকায় সাধারণ মানুষের বিক্ষোভ ক্রমশ বাড়ছে। ভ্যাকসিন কেন্দ্রগুলিতে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় সারারাত জেগে লাইনে দাঁড়িয়েও থাকছেন বহু মানুষ। তাতেও পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। এবার এই একই দৃশ্য দেখা গেল বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকছেন স্থানীয় বাসিন্দারা। এক দিন, দু’দিন, তিন দিন ধরে পালা করে দাঁড়িয়ে থাকছেন। তাও ভ্যাকসিন পাবেন কিনা নিশ্চিত নন কেউই। বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালের সামনে তিন দিন ধরে পালা করে অপেক্ষা করছেন ভ্যাকসিন নিতে আসা একাধিক মানুষ। তাঁদের অভিযোগ, 'দৈনিক ৭০ থেকে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বাইরে আমরা সবাই লাইন দিয়ে বসে আছি ভ্যাকসিন নেওয়ার জন্য। কিন্তু ভেতর থেকে কে বা কারা ভ্যাকসিন নিয়ে চলে যাচ্ছেন। আমাদের ভ্যাকসিন মিলছে না'। অপেক্ষার বাঁধ ভেঙে পড়ায় রবিবার ক্ষোভে ফেটে পড়লেন লাইনে থাকা ভ্যাকসিন প্রাপকরা। কেউ কেউ এমনও অভিযোগ করেছেন, ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করছে হাসপাতাল। কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি। তবে সরকারি সূত্রে টিকা না থাকার কথা বলা হচ্ছে। সেই সঙ্গে জানানো হয়, কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না। তাই রাজ্যে টিকা নেই। এতে রাজ্য সরকার খুবই অসহায়।

```