'মোদী-শাহসুরমর্দিনী', 'দেবীপক্ষের' সূচনা ভবানীপুরে
দ্য ওয়াল ব্যুরো: মহালয়া আসতে এখনও ৭২ ঘণ্টার বেশি সময় বাকি। তার আগেই ভবানীপুরে যেন পিতৃতন্ত্রের অবসানে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। যেদিন ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন সেদিনই বিকেল বেলা হাজরা মোড়ে তৃণমূল (TMC) হোর্ডিং ঝুলিয়েছিল, ঘ
শেষ আপডেট: 3 October 2021 07:37
দ্য ওয়াল ব্যুরো: মহালয়া আসতে এখনও ৭২ ঘণ্টার বেশি সময় বাকি। তার আগেই ভবানীপুরে যেন পিতৃতন্ত্রের অবসানে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। যেদিন ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন সেদিনই বিকেল বেলা হাজরা মোড়ে তৃণমূল (TMC) হোর্ডিং ঝুলিয়েছিল, ঘরের মাঠে খেলা হবে।
ভবানীপুরে বড় জয়ের পথে মমতা, ১৩ নম্বর রাউন্ড শেষেও বিপুল লিড
রবিবার ভবানীপুরের ভোটের ফলের ট্রেন্ড স্পষ্ট হতেই দেখা গেল, ভবানীপুরের পাড়ায় পাড়ায় হোর্ডিং ঝুলছে- 'মোদী-শাহসুরমর্দিনী'।
মমতা আগেই বলেছিলেন, ভবানীপুরের জেতা-হারা আসলে আগামী দিনে ভারতের কী হবে তা নির্ধারিত হওয়া। এদিন ব্যবধান ৩০ হাজার ছাড়াতেই তৃণমূল বোঝাতে চাইল, মমতা আক্ষরিক দুর্গা। মোদী-শাহদের অসুরের সঙ্গে তুলনা করে বোঝাতে চাইল, তাঁদের রাজনৈতিকভাবে বধ করার অস্ত্র রয়েছে দিদির হাতেই। অনেকের মতে, সর্বভারতীয় স্তরে মমতার হাতে বিজেপি বিরোধী শক্তির ব্যাটন এটা প্রমাণ করতেই ময়দানে নেমেছে তৃণমূল।
বিজেপি চেয়েছিল, মমতাকে নন্দীগ্রামের স্বাদ পাওয়াতে। আসলে গেরুয়া শিবিরের লক্ষ্য ছিল, শোভনদেব চট্টোপাধ্যায় পাঁচ মাস আগে যে ব্যবধানে জিতেছিলেন সেই ব্যবধান কমিয়ে আনা। কিন্তু ট্রেন্ড যা তাতে স্পষ্ট, দিদিকে উজাড় করে ভোট দিয়েছে ভবানীপুর। প্রিয়াঙ্কা টিবরেওয়াল ধারেকাছে নেই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'