Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

গোপন খবর পেয়ে তল্লাশি, লরি থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ এবং গাঁজা

দ্য ওয়াল ব্যুরো: আগে থেকে গোপন সুত্রে খবর পেয়ে, ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালিয়ে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার ৩০ লক্ষ টাকার বার্মা টিক ও ৬১ প্যাকেট গাঁজা। গ্রেফতার তিন পাচারকারী। রবিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়

গোপন খবর পেয়ে তল্লাশি, লরি থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ এবং গাঁজা

শেষ আপডেট: 9 December 2018 22:11

দ্য ওয়াল ব্যুরো: আগে থেকে গোপন সুত্রে খবর পেয়ে, ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালিয়ে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার ৩০ লক্ষ টাকার বার্মা টিক ও ৬১ প্যাকেট গাঁজা। গ্রেফতার তিন পাচারকারী। রবিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের কাছে গোপনে খবর আসে, যে ওই দিনই বিকেলের দিকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে দু'টি লরিতে করে বার্মা টিক ( সেগুন কাঠ) ও গাঁজা পাচার করা হচ্ছে। দুটি লরিই আবার  আসাম থেকে বিহার যাচ্ছে। খবর পেয়ে জলপাইগুড়ি গোশালা মোড় ও পাহাড়পুর এলাকায় নাকাবন্দী করে পুলিশ। উদ্ধার হয় লরি-বোঝাই সেগুন কাঠ। এর পরে নির্দিষ্ট নম্বরের ( GJ03 W7882) লরিটিকে পাহা[]পুরে দাঁড় করিয়ে খোঁজা শুরু করে। দীর্ঘ ক্ষণ খোঁজার পরে লরির ভেতরের গোপন কুঠুরি থেকে ৬১ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। পুলিশ সুত্রে জানা গেছে, এর ওজন প্রায় ১৪৫ কিলোগ্রাম। ঘটনায় ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে বলে জলপাইগুড়ি কোতোয়ালী থানা সুত্রে যানা গেছে।

```