Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পূর্ণ করতে হবে ফাঁকা আসন, ভর্তির সময়সীমা বাড়ালেন শিক্ষামন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা সত্বেও বহু কলেজ, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থেকে গিয়েছে আসন। এ বার সেই ফাঁকা আসন ভর্তি করার জন্য দাওয়াই দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার আশুতোষ কলেজে এক সাংবা

পূর্ণ করতে হবে ফাঁকা আসন, ভর্তির সময়সীমা বাড়ালেন শিক্ষামন্ত্রী

শেষ আপডেট: 17 July 2018 08:49

দ্য ওয়াল ব্যুরো: কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা সত্বেও বহু কলেজ, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থেকে গিয়েছে আসন। এ বার সেই ফাঁকা আসন ভর্তি করার জন্য দাওয়াই দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার আশুতোষ কলেজে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি। কোন কলেজে কত আসন ফাঁকা আছে সে বিষয়েও জানতে চেয়েছেন। এ দিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ফাঁকা আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করার জন্য ভর্তির সময় সীমা ২০ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই সব ফাঁকা আসন পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এই ভর্তি প্রক্রিয়া হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মেধার ভিত্তিতে সুযোগ পাবেন তাঁদের কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সরাসরি যোগাযোগ করা হবে। কলেজের তরফে নির্দিষ্ট করে দেওয়া ব্যাঙ্কে টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবেন ছাত্র-ছাত্রীরা। সম্পূর্ণ ভর্তি পদ্ধতিটি স্বচ্ছতার সঙ্গে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে ওই সাংবাদিক সম্মেলনেই পার্থবাবুকে মেদিনীপুরে বিজেপির সভা ভেঙে পড়ার ব্যাপারে প্রশ্ন করা হয়। সে প্রসঙ্গে পার্থবাবু বলেন, সংবাদ মাধ্যম যতই এ ব্যাপারে পাতা ভরানোর চেষ্টা করুক না কেন, তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না। যাদবপুরের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলেও পার্থবাবু জানান, যাদবপুর তো স্বশাসিত বিশ্ববিদ্যালয়। ওদের ব্যাপারে আমি কোনও মন্তব্য করবো না।

```