Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মোনালিসার নাম বাদ সেমিনার থেকে, পার্থ-ঘনিষ্ঠ অধ্যাপিকাকে নিয়ে নীরব বিশ্ববিদ্যালয়

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহের শুক্রবার সন্ধে। একদিকে নাকতলায় জেরা চলছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। অন্যদিকে তারমধ্যে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার পাহাড়ের ছবি ভাইরাল হতে শুরু করেছে

মোনালিসার নাম বাদ সেমিনার থেকে, পার্থ-ঘনিষ্ঠ অধ্যাপিকাকে নিয়ে নীরব বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 30 July 2022 14:51

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহের শুক্রবার সন্ধে। একদিকে নাকতলায় জেরা চলছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। অন্যদিকে তারমধ্যে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার পাহাড়ের ছবি ভাইরাল হতে শুরু করেছে। ইডি (Enforcement Directorate) তখনও অর্পিতার প্রথম বাড়ির টাকা গোনা শেষ করেনি, তারমধ্যেই ভেসে এসেছিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (Kazi Nazrul University) ইংরাজি সাহিত্যের অধ্যাপিকা মোনালিসা দাসের নাম (Monalisa Das)। হুহু করে ছড়িয়ে পড়েছিল মোনালিসার ছবি। এক সপ্তাহ কাটার আগেই সেই মোনালিসাকে কার্যত ছেঁটে ফেলল বিশ্ববিদ্যালয়।

বলে রাখা ভাল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্থ ঘনিষ্ঠ অনুচর বলে যেমন অর্পিতার নাম করেছিল, তেমনটা কিন্তু মোনালিসার ক্ষেত্রে করেনি। ইডি মোনালিসাকে নিয়ে একটা শব্দও উচ্চারণ করেনি। মোনালিসার সঙ্গে পার্থর সম্পর্কের রসায়ন খুঁজে বের করেছে সংবাদমাধ্যমের একাংশ। তারপর আরও বেআব্রু করা হয়েছে সমাজমাধ্যমে। মোনালিসার বিরুদ্ধেও অভিযোগ খাতায় কলমে এখনও স্পষ্ট নয়। বরং তিনি নিজে দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও আর্থিক সম্পর্ক ছিল না। তারপর থেকে মোনালিসা সংবাদমাধ্যম, তাঁর ঘনিষ্ঠবৃত্ত সবারই ধরাছোঁয়ারও বাইরে। এবং বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন না বলেও খবর।

পার্থর্পিতার রিসর্ট এখন পর্যটনের নয়া ঠিকানা, ‘অপার’ সামনে সেলফির হিড়িক

২৯-৩০ জুলাই কবি নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সেমিনার ছিল বিশ্ববিদ্যালয়ে। এই সেমিনারের জন্য প্রথম যে কার্ড ছাপানো হয়েছিল তাতে প্রধান পরামর্শদাতা হিসেবে নাম ছিল মোনালিসার। কিন্তু পরে সেই নাম বাদ দেওয়া হয়। তৈরি হয় নতুন কার্ড।

Monalisa das
বাঁদিকে আগের কার্ড, ডানদিকে নতুন কার্ড

সেমিনারের উদ্যোক্তারা এ নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন। ক্যামেরার সামনে তাঁদের বক্তব্য, এ নিয়ে কোনও মন্তব্য করবেন না। উদ্যোক্তাদের প্রশ্ন করা হয়, অনেকে তো ভার্চুয়ালি এই সেমিনারে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে কি মোনালিসা ছিলেন? জবাবে তাঁরা জানান, মোনালিসা বিশ্ববিদ্যালয়েও আসেননি। ভার্চুয়ালিও ছিলেন না।

পার্থবাবুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত পদ থেকে পার্থকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্ষীয়ান নেতাকে সাসপেন্ড করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ হেন প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে, মোনালিসার ব্যাপারে কি দায় ঝেড়ে ফেলতে চাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?

মোনালিসার অধ্যাপিকার চাকরিতে নিয়োগ, পদোন্নতি ইত্যাদি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকের বক্তব্য, পার্থর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার কারণেই উল্কাগতিতে উত্থান হয়েছিল তাঁর। সেই তাঁকেই আন্তর্জাতিক সেমিনার থেকে বাদ দিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের।


```