Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ভদ্রেশ্বরে বাড়ছে ডেঙ্গি, এক মাসের মধ্যে আরও এক জনের মৃত্যু!!

দ্য ওয়াল ব্যুরো: ভদ্রেশ্বরে ডেঙ্গি এবার ত্রাসে পরিণত হচ্ছে। পর পর ডেঙ্গি আক্রান্তদের মৃত্যু সেই ইঙ্গিতই দিচ্ছে। মঙ্গলবার ডেঙ্গির জ্বর প্রাণ কাড়ল ভদ্রেশ্বরের আরও একজনের। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল অমর বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির।

ভদ্রেশ্বরে বাড়ছে ডেঙ্গি, এক মাসের মধ্যে আরও এক জনের মৃত্যু!!

শেষ আপডেট: 20 November 2018 14:33

দ্য ওয়াল ব্যুরো: ভদ্রেশ্বরে ডেঙ্গি এবার ত্রাসে পরিণত হচ্ছে। পর পর ডেঙ্গি আক্রান্তদের মৃত্যু সেই ইঙ্গিতই দিচ্ছে। মঙ্গলবার ডেঙ্গির জ্বর প্রাণ কাড়ল ভদ্রেশ্বরের আরও একজনের। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল অমর বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির।ডেঙ্গির জ্বর নিয়ে গত ৮ নভেম্বর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন় তিনি। আজ দুপুরে তাঁর মৃত্যু হয়। ভদ্রেশ্বরের বাসিন্দা অমর বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী একসঙ্গে ডেঙ্গির জ্বরে আক্রান্ত হয়েছিলেন। স্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফিরলেন না অমর। ভদ্রেশ্বরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। গত ২৬ অক্টোবর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান ভদ্রেশ্বরের অমর নাথ ঝাউ। ঠিক এক মাসের মাথায় আরও একজনের মৃত্যু আতঙ্ক বাড়াচ্ছে। ডেঙ্গি ক্রমশ মহামারীর আকার নিচ্ছে বলে দাবি ভদ্রেশ্বরের অধিকাংশ মানুষের। ৮ নভেম্বর জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন অমর বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী সন্ধ্যা দেবী। জ্বর সারিয়ে সন্ধ্যা দেবী বাড়িও ফেরেন।কিন্তু, ভর্তি হওয়ার কয়েকদিনের মধ্যেই অমর বাবুর জ্বর আরও বাড়ে।২ দিন আগেই আইসিইউ-তে ভর্তি করতে হয় তাঁকে। আজ অবস্থা আরও সংকটজনক হয় অমর বাবুর। আতঙ্ক এখনও জারি। ডেঙ্গির জ্বরে আক্রান্ত মৃত অমর বন্দ্যোপাধ্যায়ের ছেলে অঞ্জনও। এখনও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি সে। ডেঙ্গির জ্বর কেড়ে নিয়েছে স্বামীকে। মৃত্যুর সঙ্গে লড়ছে ছেলে অঞ্জন।চিন্তায় দিশেহারা সন্ধ্যা দেবী। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```