Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

উপনির্বাচন: কালিয়াগঞ্জে বিধিভঙ্গের অভিযোগ, অশান্তি করিমপুরে, বুথে আয়না খড়্গপুর সদরে

দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া রাজ্যে তিন আসনে বিধানসভা উপনির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। করিমপুরের ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে, খড়্গপুরে আয়না বিতর্ক মিটে গেছে বলে খবর। কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচন এখনও পর

উপনির্বাচন: কালিয়াগঞ্জে বিধিভঙ্গের অভিযোগ, অশান্তি করিমপুরে, বুথে আয়না খড়্গপুর সদরে

শেষ আপডেট: 25 November 2019 04:38

দ্য ওয়াল ব্যুরো: বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া রাজ্যে তিন আসনে বিধানসভা উপনির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। করিমপুরের ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে, খড়্গপুরে আয়না বিতর্ক মিটে গেছে বলে খবর। কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। ২৭০ বুথের কোনওটি থেকেই এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এখানে ১৩১টি বুথে পাহারায় রয়েছে আধাসেনা। নিরাপত্তা নিয়ে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দল কোনও অভিযোগ করেনি। তবে এখানে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, তিনি স্ত্রীকে ভোট দিতে সাহায্য করেন। তবে ভোট শুরু হতে না হয়েই সাময়িক ভাবে উত্তপ্ত হয় নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর। এখানে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে বুথে ঢুকতে বাধা দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তিনি বিভিন্ন বুথে ঘুরছিলেন। ঘণ্টাখানেক পরে বিজেপিপ্রার্থীকে বুথ থেকে বার করে দেন আধাসেনা কর্মীরা। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। যদিও বিজেপির অভিযোগকে স্রেফ নাটক বলে অভিযোগ করেছেন তৃণমূলপ্রার্থী বিমলেন্দু সিংহরায়। করিমপুরের ঘিয়াঘাটায় প্রিসাইডিং অফিসারের সামনেই বার বার ভোট দেওয়ার অভিযোগ ওঠে এক ভুয়ো ভোটারের নামে। কমিশন ওই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে। এই বিধানসভা কেন্দ্রের অধীনে পিপুলখোলা স্কুলের বুথেও অশান্তি হয়। এখানে একটি জমায়েত হচ্ছিল, পুলিশ তা সরিয়ে দেয়। এদিন সাহেবপাড়ায় বিজেপিপ্রার্থীকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস। তাদের স্লোগান দিতে শোনা যায় যে ‘এখানে সাম্প্রদায়িক শক্তির কোনও স্থান নেই।’ খড়্গপুরে একটি বুথে আয়না লাগিয়ে কে কোথায় ভোট দিচ্ছেন তা নজরদারি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির এজেন্টদের নজরে বিষয়টি আসে। পরে দেখা যায়, ওটি আসলে দেওয়াল-আয়না। এই ঘটনাও নির্বাচন কমিশনে জানিয়েছে বিজেপি। তাদের অভিযোগ, বিষয়টি নজরে আনার অন্তত আধ ঘণ্টা পরে আয়নাটি কাপড়ে ঢেকে দেওয়া হয়। খড়্গপুর সদরে তৃণমূল কংগ্রেস কোনও রকম শক্তিপ্রয়োগ করার চেষ্টা করে তা হলে বিজেপিও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের অভিযোগ, তিনি নিজেই অশান্তি করার চেষ্টা করছেন।

```