Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

মিস্ত্রির শরীর জড়িয়ে গেল ১১ হাজার ভোল্টের তারে, মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরে

দ্য ওয়াল ব্যুরো: একটি নির্মীয়মাণ বাড়ির তিনতলায় কাজ করার সময়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক রাজ মিস্ত্রির। মৃতের নাম শেখ হারুন (৩৮)। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনি এলাকায় একটি বাড়ির তিনতলায় কাজ করছি

মিস্ত্রির শরীর জড়িয়ে গেল ১১ হাজার ভোল্টের তারে, মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরে

শেষ আপডেট: 1 January 2020 13:10

দ্য ওয়াল ব্যুরো: একটি নির্মীয়মাণ বাড়ির তিনতলায় কাজ করার সময়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক রাজ মিস্ত্রির। মৃতের নাম শেখ হারুন (৩৮)। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনি এলাকায় একটি বাড়ির তিনতলায় কাজ করছিলেন ওই রাজমিস্ত্রি। পাশ দিয়েই গিয়েছে ১১ হাজার ভোল্টের তার। কোনও ভাবে ওই তারে জড়িয়ে যায় হারুনের শরীর। ধোঁয়া ও আগুন দেখে বেরিয়ে আসেন আশেপাশের লোকজন। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। স্থানীয়রা জানিয়েছেন, ইলেকট্রিক শকে একটি হাত কেটে পড়ে যায় ওই মিস্ত্রির। তারপর বিদ্যুৎ পর্ষদের লোকজন গিয়ে সেখানে মেন লাইন বন্ধ করে দেহ নামানোর কাজ করেন। ওই ওয়ার্ডের কাউন্সিলর লীনা মাভৌ রায় জানান, বাড়িটির কোনও অনুমতি ছিল না। বেআইনি ভাবে তিন তলা হচ্ছিল । পুরসভার তরফ থেকে তদন্ত করা হবে বলে জানান তিনি। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । স্থানীয়দের দাবি ওই জায়গা থেকে ১১ হাজার ভোল্টের তার সরাতে হবে। রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়।

```