Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৪ ঘণ্টা হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। বৃষ্টি হবে কলকাতাতেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী এক থেকে দু' ঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হবে রাজ্যের বিভিন্ন অংশে। বঙ্গোপসাগরে নিম্নচাপ

ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে নিম্নচাপ, আগামী ২৪ ঘণ্টা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে

শেষ আপডেট: 13 August 2019 08:41

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৪ ঘণ্টা হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। বৃষ্টি হবে কলকাতাতেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী এক থেকে দু' ঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হবে রাজ্যের বিভিন্ন অংশে। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টির দাপট। দুই চব্বিশ পরগণা এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও নদিয়া, হুগলি এবং হাওড়াতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবারই হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল যে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রভাব পড়বে উপকূলেও। পূর্বাভাস অনুযায়ী সোমবার মধ্যরাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছিল বিভিন্ন জেলায়। মঙ্গলবার সকালেও বৃষ্টি হয়েছে বেশ কিছু অংশে। বাদ যায়নি কলকাতাও। এ দিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তাপমাত্রাও কমেছে কিছুটা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকায়, হাজার বৃষ্টি সত্ত্বেও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলছে না। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের অভিমুখ উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডের দিকে। তাই ২৪ ঘণ্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমতে পারে বলে অনুমান আবহবিদদের। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় রিয়েল ফিল বেশ কয়েক ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ।

```