Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

ছয় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও, জানাল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যাতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিসের পূর্বাভাস আজ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝ

ছয় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও, জানাল হাওয়া অফিস

শেষ আপডেট: 8 May 2020 14:27

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যাতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। হাওয়া অফিসের পূর্বাভাস আজ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। বৃহস্পতিবার থেকেই যে দক্ষিণবঙ্গের ঝড়বৃষ্টির তীব্রতা বাড়বে সেকথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর। পাশাপাশি বিভিন্ন জেলায় রয়েছে কালবৈশাখীর সতর্কতাও।
আরও পড়ুন- কাশ্মীরের বাকি অংশটাও কিন্তু আমাদের, রোজ পাকিস্তানকে মনে করিয়ে দেবে ভারত
নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরেই এই ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের পাশাপাশি দুর্যোগ চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। মে মাসের প্রথম সপ্তাহ কাটতে চলল প্রায়, তবে এখনও সেই অস্বস্তিকর গরম পড়েনি। গত কয়েকদিনের ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম থাকায় খানিক স্বস্তিতেই আছেন রাজ্যবাসী। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ ও বিহারে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। শহর কলকাতার শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সারাদিনই আংশিক মেঘলা ছিল আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ। আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় দিনের বেলায় ভ্যাপসা-গুমোট গরমও অনুভূত হয়েছে।

```