Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পাহাড়ে আর আগুন জ্বালতে দেব না, সুকনার সভা থেকে হুঁশিয়ারি বিনয় তামাংদের

  দ্য ওয়াল ব্যুরো: রবিবার ডুয়ার্সের বীর পাড়ায় জনসভা করেছেন বিমল গুরুং। কার্যত ওই একই সময়ে শিলিগুড়ির অদূরে জনসভা করলেন বিনয় তামাং। গত রবিবার এই শিলিগুড়িতেই প্রায় সাড়ে তিন বছর পর পা রেখেছিলেন গুরুং। পাহাড় থেকে লোক এনে সভাও করেছিলেন। মনে

পাহাড়ে আর আগুন জ্বালতে দেব না, সুকনার সভা থেকে হুঁশিয়ারি বিনয় তামাংদের

শেষ আপডেট: 13 December 2020 15:40

  দ্য ওয়াল ব্যুরো: রবিবার ডুয়ার্সের বীর পাড়ায় জনসভা করেছেন বিমল গুরুং। কার্যত ওই একই সময়ে শিলিগুড়ির অদূরে জনসভা করলেন বিনয় তামাং। গত রবিবার এই শিলিগুড়িতেই প্রায় সাড়ে তিন বছর পর পা রেখেছিলেন গুরুং। পাহাড় থেকে লোক এনে সভাও করেছিলেন। মনে করা হচ্ছে, তারই পাল্টা সভা করলেন বিনয় তামাং। এদিন বিনয় বলেন, "পাহাড়কে শান্ত রেখেছি আমরাই। আবার যদি কেউ পাহাড়ে আগুন জ্বালাতে চায় তা পাহাড়ের মানুষ হতে দেবেন না।" গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাংদের এদিনের সভায় জমায়েতে ছিল চোখে পড়ার মতো।" ওদিকে বীরপাড়ার সভা থেকে কার্যত ভোটের প্রচার শুরু করে দিয়েছেন গুরুং। এদিন তিনি বলেন, "পঞ্চায়েতে বিজেপিকে জেতালাম, বিধানসভায় জেতালাম, লোকসভাতেও জেতালাম। কিন্তু আমাদের কথা দিয়েও কথা রাখেনি বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শা বলেছিলেন আমাদের সমস্যার সমাধান করবেন। কিন্তু সাড়ে তিন বছরে কিছুই করেননি।" তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখতে জানেন। তাই তাঁকেই আবার জেতাতে হবে।" এদিকে তখন বিনয় তামাং সুকনার সমাবেশে বলেন, "আমরা কেন্দ্র-রাজ্য দুই সরকারকেই বলব, পাহাড়ের মানুষের মৌলিক সমস্যা সমাধানে কাজ করুন। এখনও ভোট হতে ছমাস বাকি। আমরা সময় মতো আমাদের অবস্থান জানিয়ে দেব।" হুঁশিয়ারির সুরে অনিত থাপা বলেছেন, "পাহাড়ের নেতা বিনয় তামাংই। পাহাড়ে যেই যাক তাঁর নেতৃত্বেই কাজ করতে হবে।" নাম না করলেও ইঙ্গিত যে গুরুংয়ের দিকে তা বুঝতে অসুবিধা হয়নি। সব মিলিয়ে ঠান্ডার পাহাড়ে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ তপ্ত হচ্ছে।

```