Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

#Breaking: হাফ ডজন গুলিতে ঝাঁঝরা নওদার তৃণমূল নেতা

দ্য ওয়াল ব্যুরো : এ বার মুর্শিদাবাদ জেলার নওদা থানার তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, সোমবার সন্ধেবেলা পেশায় স্কুল

#Breaking: হাফ ডজন গুলিতে ঝাঁঝরা নওদার তৃণমূল নেতা

শেষ আপডেট: 9 September 2019 17:10

দ্য ওয়াল ব্যুরো : এ বার মুর্শিদাবাদ জেলার নওদা থানার তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, সোমবার সন্ধেবেলা পেশায় স্কুল শিক্ষক তথা নওদা থানার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি নিমাই মণ্ডল পার্টি অফিসে বসে কর্মীদের সঙ্গে মিটিং করছিলেন। মিটিং শেষে সন্ধ্যা আটটা নাগাদ নমাজ পড়তে যান কয়েকজন কর্মী। অভিযোগ সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি শুরু করে। বোমাবাজি শুরু হলে সেখান থেকে ভয়ে সবাই পালিয়ে যান। তখনই দুষ্কৃতীরা পার্টি অফিসে ঢুকে নিমাই মণ্ডলকে পরপর ছটি গুলি করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তৃণমূল অঞ্চল সভাপতি। তারপরেই দুষ্কৃতীরা বাইকে করে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে ছুটে আসেন তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। গুলিবিদ্ধ অবস্থায় নিমাইবাবুকে নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীন হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি মোশারফ হোসেন ও মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। মোশারফ হোসেন অভিযোগ করেছেন, "এখানে তৃণমূল ক্ষমতাশালী। নিমাই মাস্টারকে এলাকার লোক ভালোবাসতেন। তাই বিরোধীরা দুস্কৃতী দিয়ে নৃশংসভাবে তাঁকে খুন করল। তবে এর বিচার হবে। এক ইঞ্চি জমি কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।" এই ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুলেছেন জেলা তৃনমূল সভাপতি তথা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানও৷ ঘটনার পরেই এলাকায় পৌঁছয় নওদা থানার পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে তারা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-tmc-party-office-attacked-at-madhyamgram-two-injured/

```