Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

কোচবিহারে ক্ষোভের মুখে সুব্রত বক্সী, শুধু বিজেপি নয়, তৃণমূলেরও

দ্য ওয়াল ব্যুরো: একদিকে বিজেপি-র বিক্ষোভ অন্য দিকে নিজের দলের কোন্দল। কোচবিহারে গিয়ে নাকানিচোবানি খেতে হল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। দিনের শেষে বাতিলই করতে হল কর্মসূচি। সোমবার কোচবিহার সফরে গিয়েছিলেন বক্সীবাবু। শীতলখুচি যাওয়ার প

কোচবিহারে ক্ষোভের মুখে সুব্রত বক্সী, শুধু বিজেপি নয়, তৃণমূলেরও

শেষ আপডেট: 24 June 2019 13:42

দ্য ওয়াল ব্যুরো: একদিকে বিজেপি-র বিক্ষোভ অন্য দিকে নিজের দলের কোন্দল। কোচবিহারে গিয়ে নাকানিচোবানি খেতে হল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। দিনের শেষে বাতিলই করতে হল কর্মসূচি। সোমবার কোচবিহার সফরে গিয়েছিলেন বক্সীবাবু। শীতলখুচি যাওয়ার পথে জাটামাড়িতে দক্ষিণ কলকাতার প্রাক্তন সাংসদের কনভয় আটকে যায় বিজেপি-র পথ অবরোধে। এর আগে সাতমাইলে কালো পতাকা দেখানো হয়। তবু পুলিশ প্রশাসন সে সব সামলে বক্সীবাবুর কনভয় বার করে দেন। কিন্তু এরপরই তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। [caption id="attachment_117436" align="aligncenter" width="323"] বিজেপি-র বিক্ষোভ[/caption] মাথাভাঙায় দলীয় কার্যালয়ে যান রাজ্য তৃণমূলের এই শীর্ষ নেতা। সেখানে কোচবিহারের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দারকে দেখেই বিক্ষভে ফেটে পরেন তৃণমূল কর্মীরা । বিক্ষোভ এমন জায়গায় যে, কল্যাণী পোদ্দার ও তার স্বামী চন্দন দাস কে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যেতে হয়। একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কল্যাণী কে দেখেই ক্ষোভে ফেটে পরেন তৃণমূলের কর্মীসমর্থকরা । তৃণমূলের কার্যালয় ঘিরে ফেলে বিরাট পুলিশবাহিনী। কল্যাণী-চন্দন বেরিয়ে যাওয়ার পর নতুন ঝঞ্ঝাট শুরু হয় । দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সামনেই বেধড়ক মারা হয় মাথাভাঙার যুব  সভাপতি অরুণাভ গুহকে ।  তৃণমূলের  যুব কর্মীরা সুব্রত বক্সী ও মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের সামনেই  শুরু হয় তুমুল মারামারি। পরিস্থিতি বেগতিক দেখে কিছুক্ষণের মধ্যেই এলাকা ছাড়েন তৃণমূলের রাজ্য সভাপতি। বাতিল করে দেন সমস্ত কর্মসূচি। [caption id="attachment_117437" align="aligncenter" width="1080"] তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ[/caption] হঠাৎ কেন কোচবিহারে গেলেন বক্সী? তৃণমূল সূত্রের খবর, লোকসভা ভোটের পর থেকেই মাথাভাঙা, শীতলখুচি, দিনহাটা-সহ উত্তরবঙ্গের এই জেলার একাধিক কার্যালয় বন্ধ। সেগুলি খুলতে জেলা ও ব্লক নেতাদের ভরসা দিতেই কলকাতা থেকে কোচবিহার ছুটতে হয় তাঁকে। দিন দশেক আগে, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল ও মালা রায়- এই তিন সাংসদকে কোচবিহার পাঠানো হয়েছিল। সে দিনও এই মাথাভাঙাতেই বিক্ষোভের জেরে তাঁদের ফিরে আসতে হয়। তারপর ঠিক হয়েছিল বক্সী যাবেন। কিন্তু তাঁকেও ফিরতে হল কোন্দল আর কালো পতাকা দেখেই। সব দেখে পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, কোচবিহারের তৃণমূলটা বোধহয় উঠেই গেল!

```