Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

পুকুরঘাটে মানুষের খুলি ধুচ্ছে তান্ত্রিক, হাতেনাতে ধরিয়ে দিল স্থানীয়রা, উত্তেজনা নরেন্দ্রপুরে

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি তল্লাশিতে নরেন্দ্রপুর থেকে উদ্ধার মানুষের খুলি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার দুপুরে স্থানীয় একটি পুকুরে এক ব্যক্তিকে মানুষের খুলি ধুয়ে পরিষ্কার করতে দেখেন বাসিন্দারা। তপনকান্তি বিশ্বাস নামে ওই ব্যক্তি এলাকায় তন

পুকুরঘাটে মানুষের খুলি ধুচ্ছে তান্ত্রিক, হাতেনাতে ধরিয়ে দিল স্থানীয়রা, উত্তেজনা নরেন্দ্রপুরে

শেষ আপডেট: 23 February 2020 12:36

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি তল্লাশিতে নরেন্দ্রপুর থেকে উদ্ধার মানুষের খুলি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার দুপুরে স্থানীয় একটি পুকুরে এক ব্যক্তিকে মানুষের খুলি ধুয়ে পরিষ্কার করতে দেখেন বাসিন্দারা। তপনকান্তি বিশ্বাস নামে ওই ব্যক্তি এলাকায় তন্ত্রসাধক হিসেবেই পরিচিত। নরেন্দ্রপুরের দোলতলা বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা তিনি। ইতিমধ্যেই এই তপনকান্তিকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েও উদ্ধার হয়েছে দুটি খুলি। কী জন্য এইসব জিনিস তপনবাবু নিজের কাছে রেখেছিলেন, ওই বাড়ির ভিতরে তন্ত্রসাধনা ছাড়া আর কী কী চলত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের কথায়, রবিবার দুপুর তপনবাবুকে পুকুর পাড়ে বসে থাকতে দেখেন অনেকেই। হঠাৎই খুলি বের করে ধুতে শুরু করেন তপনকান্তি। দিনেদুপুরে এমন কাণ্ডকারখানা দেখে ছুটে আসেন আশেপাশের অনেকেই। স্থানীয়দের অভিযোগ, তপনবাবুকে চেপে ধরতে প্রথমে হকচকিয়ে যান তিনি। কী হয়েছে, কোথা থেকে এসব খুলি এল---এই সমস্ত প্রশ্ন করাতেই ক্ষেপে যান তপনকান্তি। চিৎকার শুরু করেন স্থানীয়দের উপর। তিনি যে তন্ত্রসাধনা করেন একথা জানতেন পাড়ার অনেকেই। কিন্তু তা বলে দুপুর বেলায় পুকুরের জলে খুলি ধুয়ে পরিষ্কার করবেন, এমন উদ্ভট কাণ্ড দেখেই সন্দেহ জাগে অনেকের মনে। পাড়ারই কয়েকজন খবর দেয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে গ্রেফতার করে তপনকান্তি বিশ্বাসকে। যাওয়া হয় তাঁর বাড়িতেও। তল্লাশি চালিয়ে সেখান থেকেও উদ্ধার হয় দুটি খুলি। কীভাবে এতগুলো মানুষের খুলি তপনকান্তির কাছে এল, এগুলো নিয়ে তিনি কী কাজই বা করতেন, আর কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

```