Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

দোলাকে নিয়ে কালীঘাটে সব্যসাচী, দেখা মিলল না দিদির

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে শোনা গিয়েছিল বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত নাকি সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে কালীঘাটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু সে ব্যাপারে নিশ্চিত কিছু না জানা গেলেও রবিবার সকালে দোলা সেনকে নিয়ে দিদির

দোলাকে নিয়ে কালীঘাটে সব্যসাচী, দেখা মিলল না দিদির

শেষ আপডেট: 10 March 2019 08:15

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে শোনা গিয়েছিল বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত নাকি সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে কালীঘাটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু সে ব্যাপারে নিশ্চিত কিছু না জানা গেলেও রবিবার সকালে দোলা সেনকে নিয়ে দিদির বাড়িতে গিয়েছিলেন সব্যাসাচী। কিন্তু দেখা করেননি মমতা। জানা গিয়েছে, রাজ্যসভার সাংসদ দোলা সেন এ দিন সকালে সব্যাসাচীর বাড়িতে আসেন। তারপর দু'জন মিলে যান দলনেত্রীর সঙ্গে দেখা করতে। কিন্তু ফিরে আসতে হয় দু'জনকেই। শুক্রবার রাতে সব্যাসাচীর বাড়িতে মুকুল রায়ের লুচি, আলুরদম খেতে যাওয়া নিয়ে শাসক দলের ভিতর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মুখে স্যৌজন্য সাক্ষাৎ বললেও, ভোটের আগে এমন ডিনারকে মোটেই সৌজন্য হিসেবে দেখছে রাজনৈতিক মহল। দেখছেন না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর নির্দেশেই রবিবার বিকেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে বিধাননগরের কাউন্সিলরদের মিটিং ডাকা হয়েছে। সেখানে থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং ফিরহাদ হাকিম। অনেকের মতে, সব্যাসাচী ব্যাপারটা আঁচ করতে পেরেই এখন নিরীহ সাজার চেষ্টা করছেন। বোঝাতে চাইছেন মুকুলের সঙ্গে সাক্ষাৎ নিছকই সৌজন্য। তাই দিদির বাড়িতে দরবার করতে গিয়েছিলেন বলে মত শাসক দলের শীর্ষ নেতৃত্বের। মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর দাদা-ভাইয়ের সম্পর্ক। দলের সঙ্গে মুকুলের দূরত্ব বাড়লেও সব্যসাচীর সঙ্গে ঘনিষ্ঠতা কমেনি একদা তৃণমূলের সেকেন্ড ম্যানের। কিন্তু দলনেত্রী যাঁকে 'গদ্দার' বলে তোপ দাগছেন, দলেরই কোনও বিধায়ক যদি তাঁকে বাড়িতে ডেকে লুচি, আলুরদম খাওয়ান তাহলে তো সমস্যা হবেই! তাও আবার ভোটের আগে। এ দিকে রবিবার বেলায় হাবড়ায় তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে বিকেলের বৈঠকে কী হতে চলেছে তা স্পষ্ট করে দেন জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বালুবাবুকে জিজ্ঞেস করা হয়, "সব্যসাচী দত্তকে কি শোকজ করা হবে?" তাঁর উত্তর, "শোকজ করার জন্য মিটিং ডাকা হয়নি। তিনি মেয়র। কাউন্সিলরদের থেকে মতামত নেওয়া হবে। আমাদের ৩৯ জন কাউন্সিলরকে ডেকেছি। আমরা জানতে চাইব তাঁরা কী চাইছেন। মতামত কে।" এরপরঅই তিনি খোলসা করে জানিয়ে দেন, "মেয়র পদে সব্যসাচী দত্তকে রাখা হবে কি না সে বযাপারেই আলোচনা হবে।" রাজনৈতিক মহল মনে করছে, সব্যাসাচীকে যে আর মেয়র রাখা হবে না তা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই করে নিয়েছেন। তড়ইঘড়ি মিটিং ডাকা এবং দেখা না করা সেই ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তবে নতুন মেয়র কে হবেন? সে ব্যাপারে অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, তা ঠিক করবে দল।  

```