Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

সংগঠনের ব্যাপারে ডেকেছিল, নাথিং সিরিয়াস: সিবিআইয়ের জেরার পরে পার্থ

দ্য ওয়াল ব্যুরো: দুপুর দুটো দশে সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বের হন প্রায় সন্ধে ছটা নাগাদ। সাংবাদিকরা দাঁড়িয়েই ছিলেন তাঁকে প্রশ্ন করার জন্য। বেরিয়েই পার্থবাবু জানিয়ে দিলেন, “আমাদের সংগঠনে

সংগঠনের ব্যাপারে ডেকেছিল, নাথিং সিরিয়াস: সিবিআইয়ের জেরার পরে পার্থ

শেষ আপডেট: 16 August 2019 13:22

দ্য ওয়াল ব্যুরো: দুপুর দুটো দশে সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বের হন প্রায় সন্ধে ছটা নাগাদ। সাংবাদিকরা দাঁড়িয়েই ছিলেন তাঁকে প্রশ্ন করার জন্য। বেরিয়েই পার্থবাবু জানিয়ে দিলেন, “আমাদের সংগঠনের ব্যাপারে ডেকেছিল। কথাবার্তা হয়েছে। নাথিং সিরিয়াস।” প্রায় চারঘণ্টা সিবিআই দফতরে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁকে প্রশ্ন করা হয় দাদা এতটা সময় লাগল, কী জিজ্ঞাসাবাদ করল? জবাবে পার্থবাবু বলেন, “বসেছিলাম। এগুলোই তো তোমাদের বড় বড় প্রশ্ন। বলে না, হাইকম্যান্ডে থাকলাম অনেকক্ষণ। আসলে বাথরুমে থাকলাম।” এ দিন সকালেই জানা যায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য ডেকেছে সিবিআই। সূত্রের খবর, তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা’র তহবিলে চিটফান্ডের টাকা পয়সার যোগসাজশ নিয়েই এই জিজ্ঞাসাবাদ। এর আগে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ডেকে জেরা করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ দিনই চিটফান্ড কাণ্ডে জেরা করা হয় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও। এ দিন সকালে রাজীবের হয়ে দু’জন সিআইডি আধিকারিক সিবিআই দফতরে চিঠি নিয়ে যান। সূত্রের খবর, সেই চিঠিতে রাজীব বলেন, যেহেতু ১৯ তারিখ হাইকোর্টে মামলা রয়েছে, সেহেতু তারপরই তিনি হাজিরা দেবেন। কিন্তু সিআইডি-র ওই দুই আধিকারিককে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়, আসতেই হবে রাজীব কুমারকে। অবশেষে বেলা দুটো নাগাদ তিনি পৌঁছন সিজিও কমপ্লেক্সে।

```