Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

কাজে যেতে বাধা প্রতিবেশীদের, সমস্যা মেটাতে নার্সের বাড়িতে গেলেন উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান

দ্য ওয়াল ব্যুরো: সোনারপুর থেকে এসেছেন। শুধুমাত্র এই কারণেই উত্তর ব্যারাকপুর পুরসভার ইছাপুর শরৎনগর এলাকার বাসিন্দা তথা পেশায় নার্স সুচিত্রা প্রামাণিককে বাড়ি থেকে বের হতে দিচ্ছিলেন না এলাকার লোকজন। ফলে কাজে যোগ দিতে যেতে পারছিলেন না তিনি। শে

কাজে যেতে বাধা প্রতিবেশীদের, সমস্যা মেটাতে নার্সের বাড়িতে গেলেন উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান

শেষ আপডেট: 25 April 2020 12:41

দ্য ওয়াল ব্যুরো: সোনারপুর থেকে এসেছেন। শুধুমাত্র এই কারণেই উত্তর ব্যারাকপুর পুরসভার ইছাপুর শরৎনগর এলাকার বাসিন্দা তথা পেশায় নার্স সুচিত্রা প্রামাণিককে বাড়ি থেকে বের হতে দিচ্ছিলেন না এলাকার লোকজন। ফলে কাজে যোগ দিতে যেতে পারছিলেন না তিনি। শেষে অবশ্য পুরপ্রধান এসে সমস্যার সমাধান করেন। সম্প্রতি সোনারপুরে নার্সিং ট্রেনিংয়ে ছিলেন সুচিত্রা। সেখান থেকে তাঁকে পাঠানো হয় ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে। কিন্তু যেহেতু তিনি সোনারপুর থেকে এসেছেন সেহেতু স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘর থেকে বের হতে আপত্তি জানান। এর ফলে কাজে যোগ দেওয়া অসম্ভব হয়ে পড়ে সুচিত্রা প্রামাণিকের। এই অবস্থায় তার পাশে এসে দাঁড়ালেন উত্তর ব্যারাকপুর পুরসভার প্রধান মলয় ঘোষ। শুক্রবার নার্সের কথা জানতে পেরে তিনি আশ্বাস দিয়েছিলেন যে বিষয়টি খতিয়ে দেখবেন। এরপরে শনিবারই তিনি ওই নার্সের বাড়িতে গিয়ে হাততালি দিয়ে তাঁকে সম্মান জানান এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন। এলাকার লোকজনকে মনে করিয়ে দেন যে যখন করোনা সারা বিশ্বে মহামারীর আকার নিয়েছে তখন সমাজে চিকিৎসক ও নার্সদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাঁদের কাজে যোগ দিতে না দিলে কী সঙ্কট তৈরি হতে পারে সেকথাও তিনি বলেন। পুরপ্রধানকে ওই নার্সের বাড়িতে দেখে ও তাঁর কথা শুনে স্থানীয় বাসিন্দারা নিজেদের ভুল বুঝতে পারেন। এদিন কাজে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি সুচিত্রা প্রামাণিকও।

```