Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

চিটফান্ডে টাকা লুঠেছে, পুলিশকে দিয়ে তথ্য লোপাট করিয়েছে, এখন সিবিআইকে বাধা দিচ্ছে : কৈলাস

দ্য ওয়াল ব্যুরো:  টানটান চিত্রনাট্য। হার মানাবে থ্রিলার ফিল্মকেও। রবিবার সন্ধ্যে থেকে সিবিআই বনাম কলকাতা পুলিশের দ্বন্দ্বে কলকাতার রাজপথে কার্যত যুদ্ধের পরিস্থিতি। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় সিবিআইয়ে

চিটফান্ডে টাকা লুঠেছে, পুলিশকে দিয়ে তথ্য লোপাট করিয়েছে, এখন সিবিআইকে বাধা দিচ্ছে : কৈলাস

শেষ আপডেট: 3 February 2019 14:44

দ্য ওয়াল ব্যুরো:  টানটান চিত্রনাট্য। হার মানাবে থ্রিলার ফিল্মকেও। রবিবার সন্ধ্যে থেকে সিবিআই বনাম কলকাতা পুলিশের দ্বন্দ্বে কলকাতার রাজপথে কার্যত যুদ্ধের পরিস্থিতি। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের ৪০ জনের একটি দল। নেতৃত্বে ছিলেন ডিএসপি সিবিআই তথাগত বর্ধন। সিপি-র বাড়ির সামনে থেকে সিবিআই আধিকারিকদের টেনে-হিঁচড়ে শেক্সপিয়র সরণি থানায় তুলে নিয়ে গেল কলকাতা পুলিশ। আর এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা ও কেন্দ্রের তরফে রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, আবার প্রমাণ হয়ে গেল এ রাজ্যে গণতন্ত্র নেই। চিটফান্ডে দুর্নীতি করেছে। পুলিশকে দিয়ে সেই তথ্য লোপাট করিয়েছে। আর এখন পুলিশকে বাধা দিচ্ছে। মুরলীধর সেন স্ট্রিটে রাজ্য বিজেপির সদর দফতরের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, বিজেপি অনেক আগে থেকেই বলছে, এ রাজ্যে গণতন্ত্র নেই। তৃণমূল নেতা-মন্ত্রীরা প্রায় ৪০ হাজার কোটি টাকার চিটফান্ড দুর্নীতি করেছেন। কৈলাসের দাবি, কমিশনার রাজীব কুমার সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, "রাজীব কুমার আগে সিট ( SIT )-র প্রধান ছিলেন। চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে নেমে সব তথ্য প্রমাণ তিনি লোপাট করেছেন। এই তথ্য-প্রমাণ দেখিয়ে নেতাদের ব্ল্যাকমেল করতেন রাজীব। এ রাজ্যে সবাই তাঁকে সুপার সিএম বলে জানে।" https://twitter.com/KailashOnline/status/1092050579369660422 এ দিন সন্ধ্যেয় কমিশনারের বাড়ির সামনে সিবিআই আধিকারিকরা পৌঁছলে সেখান থেকে কার্যত জোর করে তাঁদের তুলে নিয়ে যান শেক্সপিয়র সরণি থানার পুলিশ। এই ঘটনা নিয়ে পুলিশের উপরেও তোপ দাগেন কৈলাস। তিনি বলেন, "রাজ্য পুলিশের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের কাজ করতে না দিয়ে জোর করে তাঁদের থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের ঘটনার পর সারা পৃথিবীর সামনে এটা পরিষ্কার হয়ে গেল, কীভাবে এ রাজ্য গণতন্ত্রের হত্যা হচ্ছে।" https://twitter.com/KailashOnline/status/1092049516189097985 এ দিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, কমিশনার রাজীব কুমার পৃথিবীর সেরা অফিসারদের মধ্যে অন্যতম। সাত দিন ২৪ ঘণ্টা কাজ করেন তিনি। তাঁর পাশে রাজ্য সরকার সবসময় আছে। মুখ্যমন্ত্রীর করা এই টুইটের জবাবে টুইট করেন কৈলাস। তিনি প্রশ্ন করেন, "পুলিশ কমিশনারকে বাঁচানোর জন্য এত তাগিদ কেন মুখ্যমন্ত্রীর? তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য তদন্তের ফাইল লোপাট করেছেন নাকি তিনি? যখন সিবিআই তদন্ত করছে, তখন বিনা কারণে কেন মুখ্যমন্ত্রী কমিশনারকে এত দরাজ সার্টিফিকেট দিচ্ছেন?" https://twitter.com/KailashOnline/status/1092075692655865857 বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে বাধা দেওয়াটা কি সংবিধান সংকট নয়। কী লুকোতে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি রাজীব কুমারের বাড়ি পৌঁছলেন জবাব দিতে পারবেন তিনি?" কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন আবার সিবিআই কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন, সিবিআই কি তার কাজ করবে, নাকি করবে না? তাঁর কথায়, যখন সিবিআই তার নিজের কাজ করে, তখন সেটা রাজনৈতিক চক্রান্ত। আর যখন কিছু করে না, তখন সিবিআই খাঁচাবন্দি তোতাপাখি হয়ে যায়। আগে ওরা ঠিক করে নিক, সিবিআই কী করবে।" https://twitter.com/ANI/status/1092136962901901313 সন্ধ্যেবেলাতেই নিজেদের কর্মসূচি বাতিল করে দিল্লি উড়ে গিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। অন্যদিকে গণতন্ত্রকে বাঁচানোর দাবিতে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে এই দ্বন্দ্ব আরও বাড়তে চলেছে।

আরও পড়ুন

https://thewall.in/2019/02/news-state-mamata-banerjee-starts-dharna-in-front-of-metro-channel/

```