Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পুড়ছে দক্ষিণবঙ্গ, আগামী ২ দিন ৮ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২ দিন দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বীরুভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানেই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা স্বা

পুড়ছে দক্ষিণবঙ্গ, আগামী ২ দিন ৮ জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

শেষ আপডেট: 9 May 2019 10:37

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২ দিন দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বীরুভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানেই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। ছিটেফোঁটা বৃষ্টিরও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে আপাতত স্বস্তি নেই দক্ষিণবঙ্গবাসীর। বরং বৈশাখের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এর আগে ৮ মে বুধবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল আগামী ৪৮ ঘণ্টায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং গরম আরও বাড়বে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাতাসে বাড়বে আর্দ্রতার পরিমাণও। ফলে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করবেন শহরবাসী। তবে উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শহরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। গতকাল অর্থাৎ বুধবার শহরের তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। আগামী কয়েকদিন তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকী দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতেও। ১২ মে থেকে ১৪ মে-এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। হতে পারে কালবৈশাখীও। তবে আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১১ মে পর্যন্ত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

```