Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

গ্যাস সিলিন্ডার ফেটে চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, কাটোয়ায় মৃত্যু দোকান মালিকের

দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধ্যাবেলায় চায়ের দোকানের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে দোকান মালিকের। এই ঘটনা ঘটেছে কাটোয়ার রায়ের পাড়া এলাকায়। আজ সন্ধ্যায় আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। প্রত্যক্ষদর্শীদের নজরে আসে দাউদাউ করে জ্বলছে রায়েরপাড়ার বাসস্ট

গ্যাস সিলিন্ডার ফেটে চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, কাটোয়ায় মৃত্যু দোকান মালিকের

শেষ আপডেট: 28 October 2020 17:22

দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধ্যাবেলায় চায়ের দোকানের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে দোকান মালিকের। এই ঘটনা ঘটেছে কাটোয়ার রায়ের পাড়া এলাকায়। আজ সন্ধ্যায় আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। প্রত্যক্ষদর্শীদের নজরে আসে দাউদাউ করে জ্বলছে রায়েরপাড়ার বাসস্ট্যান্ডের কাছের একটি চায়ের দোকান। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান আশেপাশের সকলেই। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। ততক্ষণে আগুন নেভানোর চেষ্টায় ছুটে আসেন এলাকাবাসী। যদিও শেষরক্ষা হয়নি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাঁচানো যায়নি দোকান মালিককে। দমকল কর্মীরা জানিয়েছেন চায়ের দোকানে মজুত ছিল প্রচুর পরিমাণ পেট্রল। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় দোকানের সবকিছু। দুর্ভাগ্যক্রমে তখন দোকানের ভিতরেই ছিলেন মালিক হাফিজুল শেখ। আচমকা আগুন লেগে যাওয়ায় বেরোতে পারেননি তিনি। দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কিন্তু চায়ের দোকানে পেট্রল এল কীভাবে? জানা গিয়েছে, ওই দোকানে পেট্রল বিক্রি করা হত। কোনও ভাবে জ্বলন্ত গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে এসেছিল ওই পেট্রল। তার জেরেই ঘটেছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান করছেন দমকলকর্মীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই দোকানে যে পেট্রল বিক্রি করা হত তা আইনি নাকি বেআইনি ভাবে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ভর সন্ধ্যায় সিলিন্ডার ফাটার শব্দে কেঁপে ওঠে এলাকা। হঠাৎ এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করা হয়েছে। দমকল আধিকারিকরা খতিয়ে দেখেছেন গোটা এলাকা।

```