Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মণীশ খুন হওয়ার আগে অর্জুন গাড়ি থেকে নেমে গেছিলেন, ষড়যন্ত্রের অভিযোগ ববি হাকিমের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে তখনও ব্যারাকপুরের নিহত বিজেপি নেতা মণীশ শুক্লর ময়নাতদন্ত শেষ হয়নি, তার মধ্যেই এই খুনের ঘটনায় অন্য ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কী বলেছেন ফিরহাদ? প্রথমত তাঁর অভিযোগ, অর্জুনের চাপে

মণীশ খুন হওয়ার আগে অর্জুন গাড়ি থেকে নেমে গেছিলেন, ষড়যন্ত্রের অভিযোগ ববি হাকিমের

শেষ আপডেট: 5 October 2020 14:20

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে তখনও ব্যারাকপুরের নিহত বিজেপি নেতা মণীশ শুক্লর ময়নাতদন্ত শেষ হয়নি, তার মধ্যেই এই খুনের ঘটনায় অন্য ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কী বলেছেন ফিরহাদ? প্রথমত তাঁর অভিযোগ, অর্জুনের চাপেই মণীশ বিজেপিতে গিয়েছিলেন। সেই সঙ্গে তিনি বলেন, "শ্যুট আউটের আগে অর্জুন গাড়ি থেকে নেমে গেল। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে কি না সেটা দেখতে হবে।" প্রসঙ্গত, রবিবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কর্মসূচি ছিল হাওড়ায়। তাঁর সঙ্গে গিয়েছিলেন মণীশও। দুপুরে আমতা ও বাউড়িয়ার মাঝে দু'জনে একসঙ্গে খাওয়াদাওয়াও করেন। কর্মসূচি শেষে মণীশ ফিরে যান টিটাগড়ে। অর্জুন যান কলকাতায়। তবে অর্জুন, মণীশ এক গাড়িতে ছিলেন কিনা, কখন কে কোন গাড়ি থেকে.নেমে কোন গাড়িতে উঠেছিলেন সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানা যায়নি। ফিরহাদ হাকিম আরও বলেন, "মণীশ খুব ভাল ছেলে ছিল। আমারও খুব পছন্দের ছিল। তরতাজা প্রাণ চলে গেল।" তিনি আরও বলেন, "মণীশ বিজেপিতে ভাল ছিল না। তৃণমূলে ফিরতে চেয়েছিল।" রবিবার রাতে আটটা নাগাদ টিটাগড় থানার ঢিল ছোড়া দূরত্বে বিজেপি পার্টি অফিসের সামনে মণীশকে গুলি করে দুষ্কৃতীরা। রাতেই তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল। বিজেপি ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। মণীশ খুনের কিনারা করতে সিআইডিকে দায়িত্ব দিয়েছে নবান্ন। প্রসঙ্গত ২০১৭ সালে তেলিনিপাড়া মোড়ে অঙ্কুর হাসপাতালের সামনে খুন হয়ে গিয়েছিলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। সেই সময়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল তৃণমূল। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, মনোজ আরএসএস করা ছেলে। ও বিজেপি-র দিকে পা বাড়াচ্ছিল। সেটা জানতে পেরেই হয়তো তৃণমূল এই কাণ্ড ঘটিয়েছে। কার্যত মণীশ খুনের ঘটনায় একই কথা বললেন ফিরহাদ।

```