Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থার তোড়জোড়, কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন ফিরহাদ হাকিম

দ্য ওয়াল ব্যুরো: ভিতরে ভিতরে প্রস্তুতি চলছিল অনেক দিন ধরেই। কিন্তু তার পরেও কোথাও যেন ঝুঁকি নেওয়ার সাহসের অভাব হচ্ছিল। কারণ, দলের মধ্যেই প্রশ্ন উঠছিল ভাটপাড়া-ব্যারাকপুরের মতো হয়ে যাবে না তো! কিন্তু এখন জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। ফ

সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থার তোড়জোড়, কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 6 July 2019 07:22

দ্য ওয়াল ব্যুরো: ভিতরে ভিতরে প্রস্তুতি চলছিল অনেক দিন ধরেই। কিন্তু তার পরেও কোথাও যেন ঝুঁকি নেওয়ার সাহসের অভাব হচ্ছিল। কারণ, দলের মধ্যেই প্রশ্ন উঠছিল ভাটপাড়া-ব্যারাকপুরের মতো হয়ে যাবে না তো! কিন্তু এখন জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধাননগরের মেয়র পদ থেকে সব্যসাচী দত্তকে অপসারণের প্রক্রিয়া এক প্রকার শুরুই করে দিল তৃণমূল। দলীয় সূত্রে খবর, বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে রবিবার তপসিয়ায় তৃণমূল ভবনে বৈঠকে বসবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ওই বৈঠকেই সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য সর্বসম্মত ভাবে শিলমোহর দেওয়া হবে। আজ নয়, লোকসভা ভোটের আগে থেকেই তৃণমূলের গলার কাঁটা হয়ে গিয়েছেন সব্যসাচী। ভোটের আগে তাঁর বাড়িতে গিয়ে মুকুল রায় যেদিন লুচি আলুর দম খেয়েছিলেন, তার পরই তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়ে ফেলেন মমতা। এমনকী উত্তর চব্বিশ পরগণা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু ঘোষণা পর্যন্ত করে দিয়েছিলেন যে সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সে জন্য বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু এরই মাঝে দোলা সেন দিদিকে গিয়ে বোঝান, ভোটের আগে এই পদক্ষেপ করলে ভাল-র থেকে মন্দ হবে বেশি। সূত্রের মতে, ফিরহাদ হাকিমেরও মত ছিল তাই। সে যাত্রায় তাই পিছিয়ে আসে তৃণমূল। ওদিকে সব্যসাচীও বুঝি ওঁর পরিণতি জানেন। ভাল করে হয়তো বুঝতে পারছেন, সুযোগ পেলেই দল তাঁকে ছেঁটে ফেলবে। তাই প্রতিনিয়ত দলকে বিড়ম্বনার ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। যেমন লোকসভা ভোটের পরেই বলেছিলেন, সুজিত বসুর লেকটাউনে তৃণমূল বিজেপি-র কাছে পিছিয়ে, তাই সুজিতের ইস্তফা দেওয়া উচিত। দলের উচিত ওঁকে তৃণমূল থেকে বের করে দেওয়া। পরে এক দিন বলেছিলেন, ক্ষমতা থাকলে আমাকে সরিয়ে দেখাক। গতকাল শুক্রবার একই ভাবে দলের উদ্দেশে চ্যালেঞ্জ ছোঁড়েন সব্যসাচী। এর পরেও সব্যসাচীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই বার্তাই যেতে পারে যে তৃণমূল দুর্বল হয়ে গিয়েছে। ফলে সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা ছাড়া উপায়ন্তর নেই। দিন কুড়ি আগেই একবার সেই চেষ্টা শুরু করেছিলেন দিদি। পুরমন্ত্রী ববি হাকিমকে ডেকে প্রস্তুতি শুরুও করে দিতে বলেছিলেন। কিন্তু তৃণমূল সূত্রের খবর, তখন তাতে দলের মধ্যে থেকেই একাংশ নেতা বাগড়া দেন। এমনকী দিদিকে এও বলেন, অনাস্থা প্রস্তাব আনতে গিয়ে তৃণমূল ভোটাভুটিতে হেরে যাবে না তো! তৃণমূলের এক নেতার কথায়, এখন যা অবস্থা ভোটাভুটির পরিণতির কথা না ভেবেই দলকে ঝাঁপ দিতে হবে। নইলে বেইজ্জতির অন্ত থাকবে না। সোমবারের বৈঠক থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

```