Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

প্রসেনজিৎকে রোজভ্যালি কাণ্ডে তলব করল ইডি

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি তদন্তে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আগামী ১৯ জুলাই তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। জানা গিয়েছে রোজভ্যালির বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন প্রসেনজিৎ। সেখানেই টাকা

প্রসেনজিৎকে রোজভ্যালি কাণ্ডে তলব করল ইডি

শেষ আপডেট: 9 July 2019 07:02

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি তদন্তে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আগামী ১৯ জুলাই তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। জানা গিয়েছে রোজভ্যালির বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন প্রসেনজিৎ। সেখানেই টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। বাংলার চিটফাণ্ড দূর্নীতিতে কয়েক মাস ধরেই তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই এবং ইডি। গতকালই সিবিআই নোটিস পাঠিয়েছে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। আগামী ১২ জুলাই তাঁকে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। গতকাল ইডি চার ঘণ্টা জেরা করেছে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে। গত সপ্তাহেই কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরার মুখে পড়তে হয়েছিল শিল্পী শুভাপ্রসন্নকে। এ বার সেই তালিকায় নাম জড়াল টলিউডের বুম্বাদার। চিটফাণ্ড তদন্তের জন্য রাজ্য সরকারের গঠন করা সিটের সদস্যদের ইতিমধ্যেই কয়েক দফায় জেরা করেছেন গোয়েন্দারা। রাজীব কুমার থেকে অর্ণব ঘোষ- প্রত্যেককেই হাজিরা দিতে হয়েছে। বিধাননগরের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণবকে যখন গোয়েন্দারা জেরা করছিলেন, তখন দেখা গিয়েছিল ট্রাঙ্ক ভর্তি নথি আসতে। জেরায় উঠে আসা তথ্যের সঙ্গে নথি মিলিয়ে দেখছেন গোয়েন্দারা। এর মধ্যে আবার সারদা কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করতে চাইছেন সিবিআই কর্তারা। এই মর্মে কেন্দ্রীয় এজেন্সির আবেদন মঞ্জুর করেছে বারাসতের স্পেশাল কোর্ট। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি যে এ বার তদন্ত গুটিয়ে আনতে চাইছে, সেই ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।

```