Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পুরুলিয়ায় ১, পশ্চিম মেদিনীপুরে প্রায় ২০০ কন্টেনমেন্ট জোন, দেখে নিন জঙ্গলমহলের পূর্ণাঙ্গ তালিকা

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তা রুখতে মঙ্গলবার ফের কড়া লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে রাজ্যের সব জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউন কার্যকর করতে

পুরুলিয়ায় ১, পশ্চিম মেদিনীপুরে প্রায় ২০০ কন্টেনমেন্ট জোন, দেখে নিন জঙ্গলমহলের পূর্ণাঙ্গ তালিকা

শেষ আপডেট: 7 July 2020 15:04

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তা রুখতে মঙ্গলবার ফের কড়া লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে রাজ্যের সব জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউন কার্যকর করতে হবে। বলে রাখা ভাল, এই তালিকা ৬ জুলাই তারিখের। সংক্রমণ বাড়া-কমার উপর কন্টেনমেন্ট জোন বাড়া-কমা নির্ভর করবে। দুই মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি কন্টেনমেন্ট জোন রয়েছে পশ্চিম মেদিনীপুরে। এই জেলায় মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা ১৯৯টি। এ ছাড়া পূর্ব মেদিনীপুর পাঁচটি পুরসভা এলাকার ছ’টি জায়গা কন্টেনমেন্ট জোন। পুরুলিয়ায় মাত্র একটি পাড়া কন্টেইনমেন্ট জোন। ঝাড়গ্রামের কন্টেনমেন্ট জোন সংখ্যা কত বা কোথায় কোথায় তা মঙ্গলবার রাত সওয়া আটটা পর্যন্ত সরকার জানায়নি। নবান্নের তরফে সেই তালিকা প্রকাশ করা হলেই এই প্রতিবেদনে আপডেট করা হবে। বাঁকুড়ায় কন্টেনমেন্ট জোন রয়েছে ৩১টি। নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন যে কোনও পরিষেবা বন্ধ থাকবে সংশ্লিষ্ট অঞ্চলে। তাছাড়া যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিল্প, ব্যবসা, মার্কেট বন্ধ থাকবে ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে। কন্টেনমেন্ট জোনে যে কোনও ধরনের পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। কন্টেনমেন্ট জোনের কেউ সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে যেতে পারবেন না। তাঁদের যা দরকার স্থানীয় প্রশাসন তা বাড়িতে পৌঁছে দেবে।

দেখে নিন পূর্ব মেদিনীপুরের কন্টেনমেন্ট জোন কোনগুলি:

দেখে নিন পশ্চিম মেদিনীপুরের কন্টেনমেন্ট জোন কোনগুলি:

দেখে নিন পুরুলিয়ার কন্টেনমেন্ট জোন কোনগুলি:

দেখে নিন বাঁকুড়ায় কন্টেনমেন্ট জোন কোনগুলি:

ঝাড়গ্রামের তালিকা প্রকাশ হলে আপডেট করা হবে।


```