Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

কেন আসেননি ডিএম-এসপি, বাকচা গ্রামে পৌঁছেই পুলিশকে ধমক জাতীয় এসসি কমিশনের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : বাকচা গ্রামে পৌঁছে বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় পুলিশকে তুলোধোনা করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। কেন তাঁর পরিদর্শনের সময় এসপি ও ডিএম ঘটনাস্থলে উপস্থিত নেই, তুললেন সেই প্রশ্ন (why SP an

কেন আসেননি ডিএম-এসপি, বাকচা গ্রামে পৌঁছেই পুলিশকে ধমক জাতীয় এসসি কমিশনের

শেষ আপডেট: 4 May 2023 05:29

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : বাকচা গ্রামে পৌঁছে বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় পুলিশকে তুলোধোনা করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। কেন তাঁর পরিদর্শনের সময় এসপি ও ডিএম ঘটনাস্থলে উপস্থিত নেই, তুললেন সেই প্রশ্ন (why SP and DM were not present)।

বৃহস্পতিবার সকালে ময়নার বাকচা গ্রামে পৌঁছন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান (Vice Chairman of National SC Commission) অরুণ হালদার। যেখান থেকে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ মিলেছে (Moyna murder case) সেই জায়গা ঘুরে দেখেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তারপরেই ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের ধমক দেন। কেন বিজয়কৃষ্ণবাবুর দেহ নিয়ে যাওয়ার পর ঘটনাস্থল ঘিরে ফেলা হয়নি, কেন দেহ উদ্ধারের পরেই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়নি, সেই প্রশ্ন তোলেন অরুণ হালদার। ডিএম এসপি কেন ঘটনাস্থলে হাজির হননি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে বলেন সবাইকে দিল্লিতে তলব করবেন তিনি।

এদিকে বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। খুনের দু’দিন পরেও খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ বাড়ছিল এলাকায়। অবশেষে বুধবার গভীর রাতে ময়নার বলাইপন্ডার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিলনকে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন।

বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেফতার হওয়া এই ব্যক্তির নাম মিলন ভৌমিক। পুলিশ জানিয়েছে, ধৃত এলাকার স্থানীয় তৃণমূল নেতা। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ময়নার বলাইপন্ডার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিলনকে। আপাতত বাকি হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকাবাসীরা জানিয়েছেন, বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন।

এদিকে হাইকোর্টের নির্দেশ মেনে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতাল থেকে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহ কলকাতার কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল। কেন দেহ নিতে দেরি তা নিয়ে বুধবার রাত থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। আজ সকালেও চলে বিক্ষোভ।

ময়না খুনের অভিযুক্ত মেয়ের বাড়িতে লুকিয়েছিল, নিঝুম রাতে তৃণমূল নেতাকে ধরল পুলিশ


```