দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপ সরেছে তেলেঙ্গানায়, কিন্তু রয়ে গেছে দক্ষিণ-পূর্বের হাওয়ার দাপট। তাই এখনই বৃষ্টি (monsoon) পিছু ছাড়ছে না বঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, লক্ষ্মীপুজো পর্যন্ত পূর্বাভাস রয়েছে ঝড়জলের। ১৭ থেকে ২০ তারিখ অবধি হাল্কা থেকে মাঝারি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পূর্বাভাস রয়েছে ১৮ থেকে ২০ তারিখ।
দেখে নিন, আগামী দিনগুলি কবে, কোন জেলায়, কেমন বৃষ্টি।
১৭ অক্টোবর: পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে দিনভর। এছাড়া উপকূল-লাগোয়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি।
১৮ অক্টোবর: রাজ্যজুড়েই বৃষ্টি বাড়বে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি-- এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টিপাত।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি শুরু হবে এই দিন।
১৯ অক্টোবর: বৃষ্টি থাকবে এদিনও। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি দিনভর। দক্ষিণবঙ্গে হাওয়াও চলবে এদিন।
২০ অক্টোবর: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। হতে পারে।
এদিন দক্ষিণ-পূর্ব বাতাস আরও জোরালো হবে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। যদিও এটি ঝড় নয়, মাঝেমধ্যে দুলে ওঠার মতো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হাওয়া বইবে।
উত্তরবঙ্গের বৃষ্টি সরবে কুচবিহার ও আলিপুরদুয়ারে। অতিভারী বৃষ্টি হবে এই দুই জেলায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি।
আব্বাস বিতর্কিত ভিডিও নিয়ে ঢোঁক গিললেন, বললেন বাংলাদেশের ঘটনা নিন্দনীয়
আবহাওয়া দফতর সতর্ক করেছে, এই ক'দিন মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান। দিঘা-মন্দারমণিতে ওয়াটার স্পোর্টসও নিষিদ্ধ করা হয়েছে।
আবহাওয়া দফতরের মতে, এবছর সামগ্রিক বৃষ্টি ভাল হয়েছে। তবে আরও হবে, যা অতিরিক্ত। এর ফলে নদীতে জল বাড়বে, দক্ষিণের নিচু জায়গাগুলি জলমগ্ন হবে। ফলে ধানের ক্ষতি হবে। বাজ পড়া, বিদ্যুৎ চমকানোর সময়ে মাঠে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভূমিধসের সতর্কতা জারি করেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'