
শেষ আপডেট: 22 July 2022 08:58
দ্য ওয়াল ব্যুরো,আসানসোল : গ্রামে বিদ্যুৎ নেয় – পথ অবরোধ, জল নেয় – পথ অবরোধ, রাস্তা খারাপ – পথ অবরোধ; এ সব তো প্রায়ই শোনা যায়। কিন্তু কখনও শুনেছেন কি বাঁদরের (Monkey attack) জ্বালায় পথ অবরোধ হয়েছে (Asansol)! ভাবছেন তো, পথ অবরোধের বাঁদর কী বুঝবে? না না, এ অবরোধ বাঁদরকে বোঝাতে নয়, মানুষকে বোঝানোর জন্যই।
আসানসোলের জামুরিয়ার ৯ নম্বর ওয়ার্ডের চান্দা গ্রামে দুই মাস ধরে চলছে বাঁদর নাচ। এলাকাবাসীর অভিযোগ, বিগত দু’মাসে একটা বাঁদর প্রায় ১০০রও বেশি মানুষের উপর আক্রমণ করেছে। বারংবার গ্রামে আসছে বন দফতরের লোকজন। প্রায় রোজই চেষ্টা করছে বাঁদরটিকে ধরার। কিন্তু সে বাঁদর এতই দুরন্ত আর এতই চালাক যে তাকে ধরতে গিয়ে হাঁফিয়ে যাচ্ছে বন দফতর কর্মীরা।
বাঁদরের অত্যাচার থেকে রেহাই পেতে এবার পথ অবরোধ করলেন এলাকাবাসীরা। প্রশাসনকে সচেতন করতেই এই অবরোধ বলে জানিয়েছেন এলাকাবাসী।
শবর জনজাতির প্রথম মহিলা হিসাবে স্নাতকোত্তর পাশ রমনিতার, ভাঙলেন নিজের রেকর্ড