
শেষ আপডেট: 14 June 2022 05:59
দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটে হনুমানের তাণ্ডব (Basirhat)। কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনায় (Monkey Attack)।
জানা গেছে, বসিরহাটের স্বরূপনগরে সম্প্রতি হনুমানের দল ব্যাপক গোলমাল শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের তারা কামড়ে দিচ্ছে। হনুমানের কামড় খেয়ে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ২০ জনকে। এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত। বাড়ি থেকে বাইরে বেরোতেই ভয় পাচ্ছেন তাঁরা।
বলা হচ্ছে, মূলত একটি হনুমানই সকলকে আক্রমণ করছে। সেটি একটি মা হনুমান। তার বাচ্চার মৃত্যুতে সে দিশেহারা হয়ে পড়েছে। বাচ্চা হনুমানটি ছাদ থেকে পড়ে মারা যায় বলে খবর। কিছুতেই তার মাকে শান্ত করা যাচ্ছে না। যাকে সে সামনে পাচ্ছে, দাঁত-নখ বের করে আক্রমণ করছে।
স্বরূপনগরের হাকিমপুর গ্রাম বাংলাদেশ সীমান্তের খুব কাছে। সীমান্তঘেঁষা এই গ্রামেই হনুমানের তাণ্ডবে নাজেহাল মানুষ। গ্রামেরই ২০ জন বাসিন্দাকে হনুমান কামড়ে দিয়েছে বলে অভিযোগ। কামড় খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। ভয়ে সিঁটিয়ে রয়েছেন সকলে।
আরও পড়ুন: খাঁচা থেকে বেরিয়ে পড়ল শিম্পাঞ্জি! ঘুরে বেড়িয়ে জল খেল সে, হুলুস্থূল কাণ্ড চিড়িয়াখানায়