Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

Maoist Poster: বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার মাওবাদী পোস্টার পশ্চিম মেদিনীপুরে, বাজার বনধের ডাক

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার মাওবাদী পোস্টার (Maoist Poster) উদ্ধার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) পিরাকাটায়। পোস্টারে সাত দিন বাজার বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। পোস্টার নজরে আসতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

Maoist Poster: বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার মাওবাদী পোস্টার পশ্চিম মেদিনীপুরে, বাজার বনধের ডাক

শেষ আপডেট: 27 April 2022 06:12

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার মাওবাদী পোস্টার (Maoist Poster) উদ্ধার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) পিরাকাটায়। পোস্টারে সাত দিন বাজার বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। পোস্টার নজরে আসতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

আরও পড়ুন: ডুয়ার্সে বর্ষার বৃষ্টি বৈশাখেই, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির আশঙ্কা

বুধবার সাত সকালে পোস্টার উদ্ধারের পরেই আতঙ্ক জাঁকিয়ে বসছে এলাকায়। স্থানীয় মানুষজন মনে করছেন এটা মাওবাদীদের (Maoist Poster) পুরনো কায়দা। আগেও এমন পোস্টার দিয়ে বাজার বনধের ডাক দিত মাওবাদীরা। ফের একই ভাবে পোস্টার দিয়ে ৭ দিন পিরাকাটা বাজার বনধের ডাক দিয়েছে তারা। রীতিমতো হুমকি পোস্টার উদ্ধার হয় পিরাকাটা বাজার থেকেই।

পোস্টারে একদিকে কিষানজির মৃত্যুর বদলা চাওয়া হয়েছে। পাশাপাশি হুমকি দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের। খবর পেয়ে শালবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কারা পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার ফাঁড়ি আক্রমণের হুমকি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ে বাঁকুড়ার খয়েরবনিতে। এদিন সকালেই তৃণমূল নেতাদের হুমকি দিয়ে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার মেলে সারেঙ্গায়। দুর্নীতিতে যুক্ত সরকারি কর্মী ও শাসকদলের নেতাদের হুমকি দিয়ে পোস্টার পড়েছিল জঙ্গলমহলের বিভিন্ন জায়গায়। তারপরেই সরাসরি পুলিশ ফাঁড়ি আক্রমণের হুমকি দিয়ে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার মেলে বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর থানার খয়েরবনি গ্রামে। একদিন পরেই আবার মাওবাদী পোস্টার উদ্ধার হল। এবার বাজার বনধের হুমকি পশ্চিম মেদিনীপুরের পিরাকাটায়।


```