Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মমতা ভবানীপুরে হেরে না যান, আপনি সেটা দেখুন, কুণালের উদ্দেশে লকেট

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatteree) নিয়ে টুইট করে জল্পনার পারদ চড়িয়ে দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বেলা গড়াতে তার জবাব টুইটেই দিলেন বিজেপি সাংসদ। কুণালের টুইটকে মেনশন করে লকেট বলেন, মম

মমতা ভবানীপুরে হেরে না যান, আপনি সেটা দেখুন, কুণালের উদ্দেশে লকেট

শেষ আপডেট: 27 September 2021 07:40

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatteree) নিয়ে টুইট করে জল্পনার পারদ চড়িয়ে দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বেলা গড়াতে তার জবাব টুইটেই দিলেন বিজেপি সাংসদ। কুণালের টুইটকে মেনশন করে লকেট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভবানীপুরে হেরে না যান, আপনি বরং সেটায় ফোকাস করুন। সোমবার সকালে গোটা পর্ব শুরু করেছিলেন কুণাল। টুইট করে তিনি বলেন, “ভবানীপুরে প্রচারে না যাওয়ার জন্য ‘স্টার ক্যাম্পেনার’ লকেট চট্টোপাধ্যায়কে ধন্যবাদ ও অভিনন্দন। বিজেপি অনেক বার অনুরোধ করা সত্ত্বেও আপনি প্রচারে যাননি। আপনি যেখানেই থাকুন বন্ধু হিসাবে আপনার সাফল্য কামনা করছি”। কুণালের কথায়, দুনিয়াটা খুবই ছোট। আশাকরি সেই দিনটা ফিরে আসবে, যেদিন আপনি রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন। অনেকে দাবি করেন, কুণালের পৌরোহিত্যেই রাজনীতিতে এসেছিলেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। কুণালই লকেটকে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার তৃণমূল থেকে শুরু লকেটের রাজনৈতিক কেরিয়ার। পরে বিজেপিতে যোগ দেন লকেট। তার পর তাঁর যোগ্যতা দিয়েই বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে উত্থান হয়েছে লকেটের। এমনকি অভিনয় জগতে রূপা গঙ্গোপাধ্যায়ের ওজন লকেটের তুলনায় বেশি হলেও, বিজেপির অভ্যন্তরীণ রসায়নে তা উল্টে গেছে। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হয়েছিলেন লকেট। পরে উনিশের ভোটে হুগলি লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন। তবে কুণালের এই টুইট ফের জল্পনা উস্কে দিয়েছে। তবে কি বাবুল সুপ্রিয়র মতো লকেট চট্টোপাধ্যায়ও তৃণমূলে যোগ দিতে পারেন! লকেটকে নিয়ে এই জল্পনা গত প্রায় পক্ষকাল ধরে চলছে। মাঝে এমনও রটে গিয়েছিল যে লকেট নাকি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পরে অবশ্য লকেট সে কথা অস্বীকার করেন। বলেন, এ সব গাঁজাখরি গল্প। এদিনও কুণালের জল্পনায় কিছু জল ঢেলেছেন লকেট। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, লকেটের এই টুইটে জল্পনার পুরো মেঘ কেটে গেল, তা এখনই বলা যাবে না। বরং ঘটনা নতুন মোড় নিতেও পারে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```