Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

আজ থেকে শুরু মাধ্যমিক, কমেছে পরীক্ষার্থীর সংখ্যা! কড়া নিরাপত্তা ব্যবস্থা পর্ষদের

দ্য ওয়াল ব্যুরো: প্রস্তুতি শেষ! অবশেষে আজ, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে। অন্যান্যবারের থেকে এবছর পরীক্ষার্থীর সংখ

আজ থেকে শুরু মাধ্যমিক, কমেছে পরীক্ষার্থীর সংখ্যা! কড়া নিরাপত্তা ব্যবস্থা পর্ষদের

শেষ আপডেট: 23 February 2023 04:26

দ্য ওয়াল ব্যুরো: প্রস্তুতি শেষ! অবশেষে আজ, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে। অন্যান্যবারের থেকে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমলেও নিরাপত্তায় কোনওরকম ঢিলেমি রাখছে না পর্ষদ।

বেলা পৌনে ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সকাল আটটার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, এবছর রাজ্যজুড়ে মোট ২৮৬৭টি কেন্দ্রে পরীক্ষাগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে এবার পরীক্ষার প্রথম দিনেও অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অধিকাংশ পরীক্ষাকেন্দ্রেই ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি নজরদারির। প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই থাকবে পুলিশি নিরাপত্তা। তবে কোনও সিভিক ভলান্টিয়ারকে এবছর পরীক্ষাকেন্দ্রে প্রবেশের বা কাজের অনুমতি দেওয়া হয়নি। এর পাশাপাশি বিশেষ সর্তকতা হিসেবে পরীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত শিক্ষক, পুলিশকর্মীদের মোবাইল ফোন ব্যবহারেও নিষেধ করেছে পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষার আগে মেয়ে নিখোঁজ, পুলিশের উপর আস্থা হারিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পরিবারের


```