Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ডুয়ার্সে খাঁচাবন্দি চিতাবাঘ! ছাগলের টোপ গিলেই বন দফতরের জালে

ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের পাদ্রি কুঠি এলাকায় বেশ কিছুদিন ধরেই সন্ধের পর থেকে নিখোঁজ হয়ে যাচ্ছিল গবাদি পশুরা।

ডুয়ার্সে খাঁচাবন্দি চিতাবাঘ! ছাগলের টোপ গিলেই বন দফতরের জালে

নিজস্ব ছবি

শেষ আপডেট: 23 March 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: ডুয়ার্সে আবারও খাঁচাবন্দি চিতাবাঘ। স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর। স্বস্তিতে এলাকাবাসী। 

ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের পাদ্রি কুঠি এলাকায় বেশ কিছুদিন ধরেই সন্ধের পর থেকে নিখোঁজ হয়ে যাচ্ছিল গবাদি পশুরা। ছাগল-মুরগী খুঁজে পাওয়া যাচ্ছিল না সকাল হলে। স্থানীয়রা বুঝতে পেরেছিলেন এলাকা চিতাবাঘ ঢুকেছে। তাঁরা খুনিয়া রেঞ্জে খবর দেন। বনকর্মীরা ২০ থেকে ২৫ দিন আগে ছাগলের টোপ দিয়ে ওই এলাকায় খাঁচা বসান। এদিন সকালে বাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা। 

দেখা যায়, খাঁচায় বন্দি হয়েছে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ। তাঁরা বন দফতরে খবর দেন। এরপর খুনিয়া স্কয়্যাডের রেঞ্জার সজল কুমার দে-সহ বনর্কর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তার এখন স্বাস্থ্য পরীক্ষা হবে। পরে ছাড়া হবে গরুমারায়।

গত মাসেও ডুয়ার্সে এভাবেই লোকালয়ে ঢুকে গেছিল একটি চিতাবাঘ। টোপ দিয়ে তাকে খাঁচাবন্দি করা হয়। ডিসেম্বরেও যখন জিনাত নিয়ে নাজেহাত ওড়িশা ও দক্ষিণবঙ্গের মানুষজন, তখন একটি চিতাবাঘ চোখের ঘুম উড়িয়ে দিয়েছিল ডুয়ার্সবাসীর। তারেও কিছুদিনের মধ্যেই আটক করা হয়েছিল।


```