প্রেমিকের ছুরির আঘাতে গুরুতর জখম লেডি কনস্টেবল
দ্য ওয়াল ব্যুরো: এন ভি এফ কর্মী মানিক বর্মনের ছুরির আঘাতে জখম হয়েছেন লেডি কনস্টেবল অর্পিতা। গুরুত আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে কোচবিহারের এম জে এন হাসপাতালে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মানিক বর্মনকেও।
শুরুটা হয়েছিল শিক্ষক-ছাত্রীর সম্
শেষ আপডেট: 3 July 2018 07:38
দ্য ওয়াল ব্যুরো: এন ভি এফ কর্মী মানিক বর্মনের ছুরির আঘাতে জখম হয়েছেন লেডি কনস্টেবল অর্পিতা। গুরুত আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে কোচবিহারের এম জে এন হাসপাতালে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মানিক বর্মনকেও।
শুরুটা হয়েছিল শিক্ষক-ছাত্রীর সম্পর্ক দিয়ে। পরে অবশ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মানিক এবং অর্পিতার মধ্যে। কিন্তু সোমবার অর্পিতাকে আচমকাই ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দেন মানিক। পুলিশ জানিয়েছে, অর্পিতাকে পড়াশোনা করিয়ে চাকরির পরীক্ষার জন্য তৈরি করেছিলেন মানিকই। এরপর লেডি কনস্টেবল পদে যোগ দেন অর্পিতা।
আরও পড়ুন: নদিয়ায় খুন তরুণী, অভিযোগের তির ফেসবুকে পরিচিত যুবকের দিকে
কিন্তু চাকরি পাওয়ার পর থেকেই মানিককে খানিকটা এড়িয়েই চলছিলেন ওই লেডি কনস্টেবল। দু’জনের মধ্যে বাড়তে থাকে দুরত্ব। পুলিশের অনুমান, সম্ভত এই আক্রোশ থেকেই সোমবার অর্পিতার উপর চড়াও হন এন ভি এফ কর্মী মানিক বর্মন। এ দিন পুলিশ লাইন থেকে যাওয়ার সময় অর্পিতার গলায়, পেটে এবং মাথায় ছুরি দিয়ে আঘাত করেন মানিক। তবে সেই সময় আশেপাশের লোকেরাই মানিককে ধরে ফেলেন। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে।