Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মমতার আহ্বানে আত্মসমর্পণ কেএলও নেতার! বললেন, বন্দুক দিয়ে উন্নয়ন সম্ভব নয়

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর সাধারণ সম্পাদক কৈলাশ কোচ। রাজ্যের ডিজি মনোজ মালব্যর পাশে বসে ভবানীভবন থেকে কৈলাশ (KLO Leader Surrender) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee

মমতার আহ্বানে আত্মসমর্পণ কেএলও নেতার! বললেন, বন্দুক দিয়ে উন্নয়ন সম্ভব নয়

শেষ আপডেট: 18 August 2022 11:59

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর সাধারণ সম্পাদক কৈলাশ কোচ। রাজ্যের ডিজি মনোজ মালব্যর পাশে বসে ভবানীভবন থেকে কৈলাশ (KLO Leader Surrender) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করলাম। আমার বিশ্বাস আরও অনেকেই এভাবে এগিয়ে আসবেন।

এদিন ভবানীভবনে সাংবাদিক বৈঠক করে কৈলাশের আত্মসমর্পণ করার কথা জানান রাজ্যের ডিজি মনোজ মালব্য। তিনি বলেন, কেএলও নেতা কৈলাশ কোচ ও তাঁর স্ত্রী অস্ত্রসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা একটি একে৪৭ জমা করেছেন।

বৃহস্পতিবার ভবানীভবনে এসে আত্মসমর্পণ করেন কৈলাশ। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর কামতাপুরে সশস্ত্র আন্দোলন চালিয়েছি। কিন্তু এটা বুঝেছি সশস্ত্র আন্দোলন করে কামতাপুরে উন্নয়ন সম্ভব নয়। তাই আজ বন্দুক ছেড়ে আত্মসমর্পণ করলাম।

তিনি আরও বলে, জঙ্গলে যাঁরা অস্ত্র ধরে আছে তাঁদের আহ্বান করছি আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আসুক। তিনি যোগ করেন, কেএলও-র অনেকের সঙ্গেই যোগাযোগ রয়েছে। আমি আশা করব খুব তাড়াতাড়ি আরও অনেকেই আত্মসমর্পণ করবেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়েছিলেন কৈলাশ। পরে তাঁকে অসমে নিয়ে আসা হয়। যদিও তার পর থেকে বেপাত্তা ছিলেন তিনি। সেই কৈলাশ এদিন ভবানীভবনে স্ত্রী-সন্তান আত্মসমর্পণ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই কেএলও গোষ্ঠীর সদস্যদের পুলিশের কাছে আত্মসমর্পণ করার কথা বলেছেন। এদিন কৈলাশের গলাতেও শোনা গেল সেই সুর।

কেষ্টর মেয়ের চাকরি আপাতত নিরাপদ! শনিবার কি স্কুলে যাবেন?


```