Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ওয়েটিং লিস্টে নাম রয়েছে, তবু 'জাম্প করে' চাকরি কার সুপারিশে! প্রশ্ন বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো: নবম-দশম শ্রেণির সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থেকেই জাম্প করে চাকরি পেয়েছেন কেউ কেউ, এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Ganguly)। তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান, ক

ওয়েটিং লিস্টে নাম রয়েছে, তবু 'জাম্প করে' চাকরি কার সুপারিশে! প্রশ্ন বিচারপতির

শেষ আপডেট: 16 December 2022 08:32

দ্য ওয়াল ব্যুরো: নবম-দশম শ্রেণির সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থেকেই জাম্প করে চাকরি পেয়েছেন কেউ কেউ, এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Ganguly)। তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান, কার সুপারিশে (recommendation) তাঁরা চাকরি পেলেন? কে কে তাঁদের হয়ে সুপারিশ করেছিলেন?

শুক্রবার নবম-দশম শ্রেণির সহকারী প্রধান শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলাকারী পূর্বিতা রায়ের অভিযোগ ছিল, বয়স ও মেধা না থাকা সত্ত্বেও ৯ জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে।

এই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে জানান, হাইকোর্টের নির্দেশে যে ১৮৩ জন 'অযোগ্য' শিক্ষকের তালিকা ও ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল সেখান থেকেই এই তথ্য পাওয়া গেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন, 'এই নিয়োগের বিষয়ে কার কার সুপারিশ ছিল?'

এর পরেই বিচারপতি বলেন, ওয়েটিং লিস্টে থাকা যে ৯ জন চাকরিপ্রার্থীদের সুপারিশ দেওয়া হয়েছে, তাঁদের যদি বয়স ও মেধা না থাকে তবে তা খতিয়ে দেখতে হবে। আগামী বুধবার এসএসসি, মামলাকারীর আইনজীবী ও আবেদনকারী মিলে বৈঠক করবে। তারপরই এসএসসি এই নিয়ে আগামী ২২ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে।

আরও বলা হয়েছে, যদি এই ৯ জন মামলায় অন্তর্ভুক্ত হতে চান তবে তা হতে পারেন। ৩১ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে তাঁরা এই মামলায় যুক্ত হচ্ছেন কিনা। ইমেলের মাধ্যমে তাঁরা আবেদন জানাতে পারবেন।

অনুব্রতর রেহাই নেই! কপিলও জামিন করাতে পারলেন না কেষ্টর


```